| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ জন গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

শিক্ষকদের দাবি আদায়ের দিনটিকে ‌'ঐতিহাসিক' আখ্যা শিক্ষা উপদেষ্টার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করার দিনটিকে ‌'ঐতিহাসিক' আখা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। এ জন্য তিনি নিজেকে ‘সৌভাগ্যবান’ বলেও মনে করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষকদের দাবি অনুযায়ী ১৫ শতাংশ ভাতা বৃদ্ধির সম্মতিপত্র জারির পর এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা এই আখ্যা ব্যক্ত করেন।

বিস্তারিত...

শিক্ষকদের আন্দোলন স্থগিত

দীর্ঘদিন ধরে তিন দফা মূল দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক‑কর্মচারীরা। টানা আন্দোলনের পর সরকারের দেওয়া নতুন প্রস্তাবে তারা আপাতত স্থগিত রাখছেন কর্মসূচি।

বিস্তারিত...

অর্থ মন্ত্রণালয়ে ১৫ % বাড়িভাড়া অনুমোদন, ‘খুশি’ শিক্ষকরা

দেশের একাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীর বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়‑এ পাঠানো প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বৈঠকে বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ হারে বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়। এরপর দুপুরে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চিঠি জারি হয়।

বিস্তারিত...

আইএমএফের শর্ত: নির্বাচিত সরকার ছাড়া ঋণের কিস্তি দেওয়া হবে না

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঘোষণা করেছে, বাংলাদেশে নির্বাচিত সরকার গঠিত হওয়া পর্যন্ত তারা ষষ্ঠ কিস্তির ঋণ দেবে না। নতুন সরকারকে দায়িত্ব গ্রহণের পর যদি সংস্থার নির্ধারিত সংস্কার কর্মসূচি বজায় রাখার নিশ্চয়তা পাওয়া যায়, তখনই কিস্তির অর্থ ছাড় করা হবে বলে তারা জানায়। ঋণের ষষ্ঠ কিস্তিতে প্রায় ৮০ কোটি মার্কিন ডলার পাওয়া কথা ছিল। কিন্তু আইএমএফ বর্তমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা ও নতুন সরকারের নীতিগত অবস্থান

বিস্তারিত...

ওষুধ উৎপাদনে অনিশ্চয়তা, প্রভাব পড়তে পারে ৪ হাজার কোটি টাকায়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড দেশের ওষুধ শিল্পে বড় ধরনের প্রভাব ফেলেছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) জানিয়েছে, শীর্ষ ৪৫টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। এতে অ্যান্টিবায়োটিক, ক্যান্সার, ডায়াবেটিস ও ভ্যাকসিনসহ জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সামগ্রিকভাবে এই ঘটনার অর্থনৈতিক প্রভাব প্রায় ৪ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।

বিস্তারিত...

ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত : বেবিচক চেয়ারম্যান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে বলে ধারণা করছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তবে এটি এখনো তদন্তাধীন।

বিস্তারিত...

জোবায়েদকে হত্যার দায় স্বীকার করেছে ছাত্রী ও মাহির : পুলিশ

প্রাথমিকভাবে জোবায়েদ হোসেনকে হত্যার দায় স্বীকার করেছেন তার ছাত্রী ও মাহির রহমান। এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় এক মাস আগে। অভিযুক্ত ছাত্রী ও মাহিরকে জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

আজকের বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিন দিন বিশ্বব্যাপী বাড়ছে। এ ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হারও গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার নিম্নরূপঃ

বিস্তারিত...

আমরণ অনশনে অসুস্থ ৬ শিক্ষক

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজীসহ অনশনরত ৬ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

বিস্তারিত...

টাইমলাইন ফেব্রুয়ারি, ভোটের পরিবেশ যাচাইয়ে আসছে মার্কিন টিম

২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বহুল আলোচিত দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে প্রবল আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের। তবুও দেশটির পাঠানো বিশেষজ্ঞ দল বাংলাদেশের সেই ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছিল। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও একইভাবে একটি পর্যবেক্ষক দল পাঠাবে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে ঢাকাকে এমন বার্তা দিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)–এর সফররত প্রতিনিধিরা।

বিস্তারিত...

চলতি মাসেই বাড়ছে সার উৎপাদনে গ্যাসের দাম! কৃষিতে নতুন চাপের আশঙ্কা

সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি মাসের মধ্যেই দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, “দাম ঘোষণার নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি, তবে সব প্রস্তুতি শেষ। দ্রুতই আদেশ দেওয়া হবে।”

বিস্তারিত...

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার নবম অবস্থান

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। আর এ তালিকায় নবম অবস্থানে রয়েছে বাংলাদেশে রাজধানী ঢাকা।

বিস্তারিত...

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি শুরু

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি শুরু হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪