| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সাময়িক বরখাস্ত হলেন ডিআইজি সাইফুল ইসলাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার ও রাজশাহীর সারদায় সংযুক্ত ডিআইজি মো. সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে

বিস্তারিত...

আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণা

জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন আঙ্গিকে আগামী ২ জুন (সোমবার) ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিস্তারিত...

ঈদুল আজহাকে সামনে রেখে পুলিশের নিরাপত্তা পরামর্শ

আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের নিরাপাত্তা পরামর্শ দিয়েছেন বাংলাদেশ পুলিশ। ঈদে যাঁরা বাড়ি যাবেন, তাঁরা ঈদের আগে ও পরে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করুন। এতে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের শেষ মুহূর্তের ভীড় এড়ানো সহজ হবে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করছে, চার ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা

গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা ও চরাঞ্চলে চার ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। বৃহস্পতিবার (২৯ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

বিস্তারিত...

মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবানের হুঁশিয়ারি ইশরাকের

ইশরাক হোসেন বলেন, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। আদালত সিদ্ধান্ত দেওয়ার পরও তারা গড়িমসি করছে। আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর।

বিস্তারিত...

বন্যা ঝুঁকিতে দেশের ৬ জেলা

দেশের ছয় জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটি জানিয়েছে, এসব এলাকার নদ-নদীসমূহ বিপদসীমা অতিক্রম করতে পারে। একই সঙ্গে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

বিস্তারিত...

ইশরাকের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কি না- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

১০০০, ৫০ ও ২০ টাকা নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের এসব নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

বিস্তারিত...

আমাদের শান্তিরক্ষীরা সব চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত: সেনাপ্রধান

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিস্তারিত...

এক লাখ শ্রমিক নেওয়ার পরিকল্পনা জাপানের : প্রেস সচিব

আগামী কয়েক বছরের মধ্যে বড় পরিসরে বাংলাদেশি শ্রমিক নিয়োগ দিতে যাচ্ছে জাপান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন

বিস্তারিত...

ভালো খবর পাওয়ার আশায় সচিবালয়ের কর্মচারীরা

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবি আদায়ে আগামী রোববার (১ জুন) তিনজন এবং সোমবার (২ জুন) দুইজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরাম

বিস্তারিত...

সাগরে নিম্নচাপটি কোন বন্দর থেকে কত দূরে

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে

বিস্তারিত...

চক্ষু বিজ্ঞান হাসপাতালে বৃহস্পতিবারও চালু হয়নি সেবা

জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল বৃহস্পতিবার কর্মচারীদের সঙ্গে জুলাইযোদ্ধা ও রোগীর স্বজনদের সংঘর্ষ বাধে।

বিস্তারিত...

৬ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

দেশের ছয়টি অঞ্চলের নদীবন্দরে দুপুর পর্যন্ত ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪