| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইলেক্ট্রিক ট্রেজারগান নিয়ে হাতাহাতিতে সাম্য খুন : ডিএমপি

বন্ধুদের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের ফুড কার্টে খেতে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। সে সময় উদ্যানের চিহ্নিত মাদক কারবারিদের হাতে ছিল আত্মরক্ষার্থে ব্যবহার করা ট্রেজার গান বা ইলেকট্রিক গাড়ি। সেটি দেখতে চাওয়ায় সাম্যর সঙ্গে মাদক কারবারিদের এক গ্রুপের বাকবিতণ্ডা, হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে সাম্যকে সুইচ গিয়ার দিয়ে তার রানে আঘাত করে রাব্বি নামে এক মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (২৭ মে) বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিস্তারিত...

তরুণদের সঙ্গে নিয়ে ঢাকার খাল ও নদী দখলমুক্ত করা হবে : ডিএনসিসি প্রশাসক

ঢাকা শহরের খাল ও নদী দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তরুণদের সঙ্গে নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ কোয়ালিশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

বিস্তারিত...

বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্ব সেনাবাহিনীর নয়: আইএসপিআর

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (২৭ মে) আইএসপিআর জানায়, বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্ব সেনাবাহিনীর নয়

বিস্তারিত...

সরকারি ঘোষণার পরও যারা অস্ত্র জমা দেয়নি তাদের বিরদ্ধে মামলার নির্দেশ আইজিপির

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আসন্ন ঈদুল আযহা উৎসবমুখর পরিবেশে নিরাপদে উদযাপনের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বিস্তারিত...

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন এক দিনের জন্য স্থগিত

সচিব কমিটির আশ্বাসে এক দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবি জানানো কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) দুপুরের পর ভূমি মন্ত্রণালয়ে সচিব কমিটির সঙ্গে বৈঠকের পর এ কথা জানান আন্দোলনকারী কর্মচারী নেতারা।

বিস্তারিত...

২৯ মে উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পরিহারের অনুরোধ: আইএসপিআর

আগামী ২৯ মে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১১টা ১৫ মিনিট পর্যন্ত রোকেয়া সরণির উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পর্যন্ত সড়কটি যথাসম্ভব পরিহার করে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে আইএসপিআর। মঙ্গলবার (২৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

বিস্তারিত...

জাপানের কাছে ১ বিলিয়ন ডলার এক্সপেক্ট করছি : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার বা ১ বিলিয়ন ডলারের মতো জাপানের কাছ থেকে সাপোর্ট এক্সপেক্ট করছি। তার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার হবে বাজেট সাপোর্ট। মঙ্গলবার (২৭ মে) বিকালের ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন

বিস্তারিত...

মগবাজারে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ৩

রাজধানীর বড় মগবাজার এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ এর ডিবি-গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুল বাতেন ওরফে অপু (৩৮), সাগর চৌকিদার (২১) ও উর্মি আক্তার (২৫)।

বিস্তারিত...

মোবাইল আর্থিক সেবা খাতের জন্য স্বতন্ত্র আইন প্রণয়ন করতে হবে: টিআইবি

মোবাইল আর্থিক সেবা বা এমএফএস খাতের জন্য স্বতন্ত্র আইন প্রণয়ন করা এবং সবার জন্য সমান প্রতিযোগিতা, আর্থিক অন্তর্ভুক্তি, স্বচ্ছতা ও জবাবদিহিসহ সুশাসন নিশ্চিত কল্পে বেশ কিছু সুপারিশ তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার (২৭ মে) দুপুরে ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়।

বিস্তারিত...

মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবু গ্রেপ্তার

মোহাম্মদপুরের কিশোর গ্যাং গ্রুপের মদদদাতা এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন

বিস্তারিত...

আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেবেন অর্থ উপদেষ্টা: আইএসপিআর

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আহত শান্তিরক্ষীদের সম্মান জানাতে সংবর্ধনার আয়োজন করছে সরকার। আগামী বৃহস্পতিবার (২৯ মে) এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তিরক্ষীদের হাতে সম্মাননা তুলে দেবেন।

বিস্তারিত...

সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি, দেশজুড়ে চলছে পবিস কর্মীদের কর্মবিরতি

অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে সপ্তম দিনের মতো দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।

বিস্তারিত...

মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রধান উপদেষ্টার

অধ্যাপক ইউনূস বলেন, আমরা মাতারবাড়িকে দেশের বৃহত্তম বন্দর, লজিস্টিকস, উৎপাদন ও জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে।

বিস্তারিত...

বন পুনরুদ্ধার ও ইকো-ট্যুরিজম উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাবে বাংলাদেশ : পরিবেশ উপদেষ্টা

দেশের বন পুনরুদ্ধার ও ইকো-ট্যুরিজম উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিস্তারিত...

অধ্যাদেশ পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে সচিবালয়ে আন্দোলনকারীদের বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) বেলা পৌনে ৩টায় সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪