| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার: আইন উপদেষ্টা

ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেছেন, ‘বিচার শুরু হচ্ছে শিগগির। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি আছে সমাজে।

বিস্তারিত...

২০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২০ লাখ টাকার বেশি মূল্যের ২০৫ গ্রাম হেরোইনসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খোরশেদ (৪৭)। সোমবার (২৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

শেরপুরে পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে হামলার খবরটি সঠিক নয়

শেরপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি বহরে হামলার বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি সঠিক নয়। সোমবার (২৬ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

মঙ্গলবার সচিবালয়সহ সারা দেশে বিক্ষোভের ডাক

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে আগামীকাল মঙ্গলবার সচিবালয় আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

বিস্তারিত...

বুধবার থেকে শিল্প প্রতিষ্ঠানে অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে : পেট্রোবাংলা

২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমাণ দৈনিক ৮২৩ মিলিয়ন ঘনফুট। সে তুলনায় এবছর একই সময়ে (জানুয়ারি -এপ্রিল ২০২৫) শিল্পে ৯৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে।

বিস্তারিত...

দুদকের মামলায় সাজা বাতিলে জোবাইদার আপিলের রায় বুধবার

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বুধবার (২৮ মে) রায় দেবেন হাইকোর্ট। সোমবার (২৬ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন

বিস্তারিত...

এনবিআর চেয়ারম্যান অপসারণে ২৯ মে পর্যন্ত আল্টিমেটাম

২৯ মের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করার জন্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদদ । সোমবার (২৬ মে) এক সংবাদ সম্মেলনে এ সময়সীমা বেঁধে দেওয়া হয়

বিস্তারিত...

জিএম কাদের-চুন্নুসহ ১০ জনের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের মামলা তদন্ত করবে পিবিআই

মামলার অভিযোগে বলা হয়েছে, জিএম কাদেরের প্রত্যক্ষ মদদে অন্য আসামিরা ২০২৪ সালের ডামি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হয় এবং বাদিকে মনোনয়ন দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫০ লাখ টাকা দাবি করে মেসেজ পাঠায়।

বিস্তারিত...

এপ্রিলে সড়কে ৫৮৩ মৃত্যু, ২২৯ জনই মোটরসাইকেল আরোহী

চলতি বছরের এপ্রিলে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানায়, এই সময়ে আহত হয়েছেন এক হাজার ২০২ জন। সোমবার (২৬ মে) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এক প্রতিবেদনের তথ্য তুলে ধরে এ তথ্য জানানো হ

বিস্তারিত...

নতুন মামলায় গ্রেপ্তার সালমান,আনিসুল ও পলকসহ ৭ জন

জুলাই অভ্যুত্থানে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সাতজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

বিস্তারিত...

বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করা ২ ব্যক্তি শনাক্ত: পুলিশ

রাজধানীর মধ্য বাড্ডায় স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যার ঘটনায় দুই শুটারকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার সোমবার (২৬ মে) ভোরে বাড্ডা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সিসি ক্যামেরা ফুটেজে যে দুজনকে গুলি করতে দেখা গেছে, তাদের শনাক্ত করা হয়েছে। এখন তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিস্তারিত...

বাস কেনা-বেচার বিরোধের জেরে রাইদা ডিপোর মালিককে হত্যা, গ্রেপ্তার ৩

রাজধানীর তুরাগ এলাকায় রাইদা বাস ডিপোর মালিক আনোয়ার হোসেন সিকদার হত্যার চাঞ্চল্যকর ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সবুজ ফকির (২৮), কালাম (২২) ও মো. শাকিল (১৮)। গ্রেপ্তারদের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৫৮১ জন

দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৫৮১ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৬৯ জনকে। সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।

বিস্তারিত...

দিন-দুপুরে মগবাজারে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় মামলা

রাজধানীর মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এক যুবকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী আবদুল্লাহ বাদী হয়ে ডিএমপির হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন। রোববার (২৫ মে) রাতে ভুক্তভোগী আবদুল্লাহ মামলাটি দায়ের করেন

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪