| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন নিয়ে আপিল বিভাগে শুনানি হবে আজ। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ডাকসু নির্বাচন নিয়ে শুনানি হবে।

বিস্তারিত...

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী রাজধানীতে গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

স্থপতি মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

দ্বিতীয়বারের মতো আগা খান আর্কিটেকচার পুরস্কার অর্জন করায় স্থপতি মেরিনা তাবাসসুমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

বাংলাদেশি দক্ষ জনশক্তি নিতে কমোরোসের প্রেসিডেন্টকে অনুরোধ

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার জন্য কমোরোসের রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ড. জকি আহাদ।

বিস্তারিত...

অবশেষে অবমুক্ত হলেন নুজহাত

অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অসীম ক্ষমতাধর কর্মকর্তা অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিনকে তার বদলীকৃত কর্মস্থল বাংলাদেশ পর্যটন বোর্ডে যোগদানের জন্য অবমুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

ডিএনসিসি” দালালের মাধ্যমে কাজ করালে সেবাগ্রহীতাকেও আইনের আওতায় আনবে

সেবা পেতে দালাল বা দালাল চক্রের মাধ্যেমে সেবাগ্রহীতা আর্থিক লেনদেন করলে উভয় পক্ষকে আইনের আওতায় আনবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বিস্তারিত...

নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল হচ্ছে বিডা’র ওয়ান স্টপ সার্ভিস

বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীদের কর্মানুমতির জন্য নিরাপত্তা ছাড়পত্র (Security Clearance) প্রক্রিয়া এখন থেকে পুরোপুরি ডিজিটালভাবে বিডা’র ওয়ান স্টপ সার্ভিস (OSS) পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে।

বিস্তারিত...

নির্বাচনে অন্য কোন দেশ যেন থাবা মারতে না পারে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুস্পষ্টভাবে বলেছেন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অন্য দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে। এ জন্য নির্বাচন আয়োজনে সবার সবাত্মক সহযোগিতা চেয়েছেন।’

বিস্তারিত...

আগস্টে দেশে ধর্ষণের শিকার ৬৪ নারী, অর্ধেকই অপ্রাপ্তবয়স্ক

সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটির মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে- মব সহিংসতা, গণপিটুনি, সাংবাদিকদের ওপর হামলা এবং সীমান্তে হত্যার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে।

বিস্তারিত...

নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রাজনীতিবিদ নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

মৌচাকে মসজিদের আগুন নিভে গেছে

রাজধানীর মৌচাকে একটি মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই স্থানীয়রা আগুণ নিভিয়ে ফেলেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুনের সুত্রপাত হয়েছিলো।

বিস্তারিত...

আরও ৪ কোটি ৭৫ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বাজার স্থিতিশীল রাখতে এই ডলার কেনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, বাজারে বর্তমানে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি। এ কারণেই রিজার্ভ থেকে বিক্রি না করে বরং বাজার থেকে ডলার কেনা হচ্ছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক পাঁচ দফায় ডলার কিনেছিল। গত ১৩ জুলাই ১৮টি ব্যাংকের কাছ থেকে ১২১.৫০ টাকা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার, ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ ডলার, ২৩ জুলাই ১২১.৯৫ টাকা দরে ১ কোটি ডলার, ৭ আগস্ট ১২১.৩৫ থেকে ১২১.৫০ টা

বিস্তারিত...

৭ দল ও এক সংগঠনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও ৭ রাজনৈতিক দল এবং একটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। সাতটি রাজনৈতিক দল-এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনটির সঙ্গে বৈঠক শুরু করেছেন অধ্যাপক ইউনূস।

বিস্তারিত...

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সমন্বয়কদের আটক ও আন্দোলন প্রত্যাহারে বাধ্য করা হয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খানের নির্দেশে সমন্বয়কদের আটক রেখে মানসিক নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারে বাধ্য করা হয় বলে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষী দেবার জন্য রাজসাক্ষী সাবেক আইজিপিকে আদালতে হাজির করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪