| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঢাকায় বজ্রবৃষ্টি সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ সেপ্টেম্বর) ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

বিস্তারিত...

প্রতিরোধমূলক ব্যবস্থায় জোর দিয়ে চিকিৎসা ব্যয় হ্রাসের আহ্বান স্বাস্থ্য সচিবের

স্থ্যসেবা খাতে ব্যয় কমানোর জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান।

বিস্তারিত...

ডিএমপির দুই অতিরিক্ত কমিশনারের দপ্তর বদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে।

বিস্তারিত...

ওয়েস্টিন হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক : বিএনপি, জামায়াত ও এনসিপি’কে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানিয়েছেন।

বিস্তারিত...

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপির

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর বাসভবন যমুনায় এনসিপি নেতাদের বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সড়ক অবরোধ হয়েছে ১৬০৪ বার

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

বিস্তারিত...

প্রশাসনের সহায়তা না পেয়ে কাঁদলেন চবির সহ-উপাচার্য

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে সহ-উপাচার্য, প্রক্টরসহ অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহতের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কোনও ধরনের সহায়তা না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন।

বিস্তারিত...

চবির আশপাশের এলাকায় বড় অভিযানে নামছে যৌথ বাহিনী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে ক্যাম্পাসের আশপাশে অন্তত ১০টি যৌথ বাহিনীর গাড়ি প্রবেশ করেছে।

বিস্তারিত...

খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারপতির পদত্যাগ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দেওয়া বিচারপতি ড. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। রোববার (৩১ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিস্তারিত...

গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকারই হবে বড় সংস্কার : আলী রীয়াজ

রাজনীতিবিদরা গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার দিলে সেটাই বড় সংস্কার হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বিস্তারিত...

চবি’তে ১৪৪ ধারা জারির পর আর্মি, র‍্যাব, পুলিশের অভিযান শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দিনব্যাপী সংঘর্ষে ছাত্র, শিক্ষক, সাংবাদিক ও গ্রামবাসীসহ অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরেই ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ১৪৪ ধারা জারির পর বিকেল থেকে অভিযান শুরু করে আর্মি, র‍্যাব, পুলিশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে যৌথ বাহিনী শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলো টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত...

ভূমিসেবা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য : সালেহ আহমেদ

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমিসেবা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা দেওয়ার মাধ্যমে নাগরিকদের সন্তুষ্টি বিধান করাই ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪