রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে গতকাল বুধবার সন্ধ্যায় একজনকে গুলি করে হত্যা এবং হত্যাকারীকে উপস্থিত লোকজনের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে ১২টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩টি এবং অন্যান্য ধারায় মামলা ৯টি।
‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকরা অর্থাৎ বয়স ১৮ বছর পূর্ণ হলেই তিনি এই সুযোগ পাবেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়। আর সেই অভ্যুত্থানের দিনগুলোতে সরাসরি নেতৃত্বের ভূমিকায় ছিলেন জাবির আহমেদ জুবেল। তিনি জানান, এটি শুধু একটি ছাত্র আন্দোলন নয়, বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জনতার প্রাণপণ লড়াই।
জুলাই অভ্যুত্থান চলাকালীন আন্দোলনকে বেগবান করতে সামনে থেকে সমন্বয়ের পাশাপাশি আড়ালে থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন, মাহফুজ আলম তাদের একজন। আওয়ামী সরকারের ব্যাপক হত্যাকাণ্ড ও গণ গ্রেফতারের মধ্যেও আন্দোলনটিকে সচল রাখার কাজ করেছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নের পাশাপাশি সিনেমা ও সাহিত্য নিয়ে একাধিক কাজ করেছেন তিনি।
৫ আগস্ট পরবর্তী সময় দায়িত্ব নেয় এএমএম নাসির উদ্দিন কমিশন। নির্বাচন পর্যবেক্ষণে স্বচ্ছতা আনতে তারা আগের সবগুলো সংস্থাকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে নতুন করে নীতিমালা প্রণয়নে হাত দেয়। বৃহস্পতিবার জারি করা দেশীয় পর্যবেক্ষক নীতিমালা-২০২৫-এ ২০২৩ সালের নীতিমালা বাতিল করা হয়। ফলে ওই সময়ের সংস্থাগুলোর নিবন্ধনও বাতিল হয়ে যায়।
গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। পাঠকদের জন্য পুলিশের প্রতিবেদনটি তুলে ধরা হলো
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় কয়েকজন দুষ্কৃতকারী মতিঝিল থানার বলাকা চত্বর এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ৪/৫ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যান।
গোপালগঞ্জে গতকালের পরিস্থিতি নিয়ে জনসাধারণকে ধৈর্য ধারণ ও সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৭ জুলাই) আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বললে প্রশ্নবিদ্ধ বাড়িটির সাথে সত্যজিৎ রায়ের পূর্ব-পুরুষদের কোনো সম্পর্ক ছিল না। এটি স্থানীয় জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী তার কর্মচারীদের জন্য তার বাংলো বাড়ি ‘শশী লজ’ এর পাশে তৈরি করেছিলেন। জমিদারি ব্যবস্থা বিলুপ্তির পর এটি সরকারের নিয়ন্ত্রণে আসে।