| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এবার পশুর হাটে থাকতে পারে সেনাবাহিনী-বিজিবি

কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখা ও যানজট নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম।

বিস্তারিত...

ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সরকারি ভাতা যেন প্রকৃত ও যোগ্য মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে উদ্যোগ নিয়েছে সরকার—এ কথা জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

বিস্তারিত...

স্যামসাংয়ের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর চিপের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির ধারায় ভর করে নতুন ইতিহাস গড়েছে Samsung Electronics। বুধবার প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করে প্রতিষ্ঠানটি, যা প্রযুক্তি খাতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বিস্তারিত...

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বিস্তারিত...

নেত্রকোনায় ১২ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা: ধর্ষণে অভিযুক্ত মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নেত্রকোনার মদন উপজেলায় ১২ বছরের শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।বুধবার (৬ মে) ভোর রাত সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে ব্যার-১৪ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি বলেন, ভোর রাত সোয়া ৪টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে র‌্যাব- ১৪ (ময়মনসিংহ)-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। দুপুর একটার দিকে র‌্যাবের পক্ষ থেকে আসামিকে আমাদের হাতে হস্তান্তরের কথা রয়েছে। আসামিকে আমাদের হাতে হস্তান্তরের পর যত দ্রুত সম্ভব আমরা তাকে আদালতে প্রেরণ করব।

বিস্তারিত...

তিন হত্যা মামলায় সুজনের জামিন

পঞ্চগড় সদর থানার একটি এবং রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন।

বিস্তারিত...

৭২ ঘণ্টার বেশি ফাইল আটকে না রাখার নির্দেশ শিক্ষামন্ত্রীর

প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে কোনো ফাইল ৭২ ঘণ্টার বেশি আটকে না রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ক্ষমতা না ছাড়লে বরখাস্ত হতে পারেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির গেরুয়া-ঝড়ে পতন হয়েছে তৃণমূল শাসনের। তবে ভোটে জোর করে হারিয়ে দেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মঙ্গলবার (৫ মে) কালীঘাটের নিজ বাসভবনে সাংবাদিকদের সাফ জানিয়ে দেন তিনি রাজভবনে গিয়ে পদত্যাগপত্র দেবেন না।

বিস্তারিত...

বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ

টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি থেকে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশ একটি বিলাসবহুল শীততাপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পেয়েছে, যার একটি সুরক্ষিত সুড়ঙ্গপথ রয়েছে। সোমবার (৪ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই সংবাদ নিশ্চিত করেন।

বিস্তারিত...

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই

নির্বাচনের পর দেশে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ন্যস্ত

বিস্তারিত...

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১৩ মে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন পাওয়া যাবে ২৩ মে যাত্রার টিকিট। এবারও অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হবে।

বিস্তারিত...

ডিসি মাসুদ হলেন চট্টগ্রামের এসপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।

বিস্তারিত...

আমিরাতে বেসামরিক স্থাপনায় হামলায় বাংলাদেশের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৫ মে) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তাঝুঁকির বিষয়টিও তুলে ধরে।

বিস্তারিত...

সিকদার গ্রুপের উত্থান ও পতন যেভাবে

২০২০ সালের ৭ মের ঘটনা। একটি ব্যাংকের এমডিকে গুলি করে হত্যার চেষ্টা করেন ঋণ আবেদনকারী। বহুল আলোচিত সিকদার গ্রুপকে নিয়ে ঘটনাটি ঘটে। জয়নুল হক সিকদারের সিকদার গ্রুপের একটি প্রতিষ্ঠান ৫০০ কোটি টাকার ঋণের আবেদন করেছিল এক্সিম ব্যাংকে। ঋণের বিপরীতে যে সম্পদ দেখানো হয়েছিল, তার মূল্যমান ছিল কম।

বিস্তারিত...

পুলিশে বড় রদবদল

বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়েছে। ১২ জেলায় নতুন পুলিশ সুপারসহ মোট ৩২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪