| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নাসির-তামিমার মামলার রায় ১০ জুন

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় আগামী ১০ জুন ঘোষণা করা হবে।

বিস্তারিত...

পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত, একনেকে উপস্থাপন করা হবে: এ্যানি

পদ্মা ব্যারাজ প্রকল্প নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিস্তারিত...

রাজনৈতিকভাবে ইস্যু হওয়া অস্ত্র বাতিলের প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনও জমা না হওয়ায় সেগুলো দ্রুত উদ্ধার ও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত...

এপ্রিলে সড়কে প্রাণ গেছে ৪০৪ জনের

দেশে গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত এবং ৭০৯ জন আহত হয়েছেন। মোট ৪৬৩টি দুর্ঘটনার তথ্য উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের সমন্বিত প্রতিবেদনে। বুধবার (৬ মে) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্য বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

বিস্তারিত...

মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয় : হাইকোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিস্তারিত...

পশুর হাটে জাল নোট শনাক্তের মেশিন থাকবে : ডিএমপি কমিশনার

ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। জাল নোট কারবারিরা যেন সক্রিয় না হতে পারে সেজন্য গোয়েন্দা নজরদারিও চলছে বলে জানান তিনি।

বিস্তারিত...

বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভিভিআইপি গাড়িবহর থামিয়ে একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার একটি ঘটনা ঘটেছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, ভিভিআইপি প্রটোকলে থাকা একটি গাড়িবহর চলার সময় পেছন থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিয়ে রাস্তা করে দেওয়া হচ্ছে। তবে ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিস্তারিত...

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে: মির্জা ফখরুল

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য বড় সমস্যা। এটির সমাধানে সরকারের পক্ষ থেকে সংলাপে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে। বুধবার (৬ মে) সকালে বনানী হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিস রিসার্চের সেমিনার থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিয়েছেন।

বিস্তারিত...

১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী

১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিস্তারিত...

ঈদযাত্রায় অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে অগ্রিম ও ফিরতি ট্রেনের টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

বিস্তারিত...

স্টেডিয়াম আর মেলার জন্য নয়, শুধু খেলাধুলার জন্য ব্যবহার করা হবে

দেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো আর কোনো ধরনের মেলার জন্য ব্যবহার করা হবে না—এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, এসব স্থাপনা এখন থেকে শুধুমাত্র খেলাধুলার কাজে ব্যবহার করা হবে।

বিস্তারিত...

শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হতে ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

বিস্তারিত...

লিমন-বৃষ্টির জন্য মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এ সম্মাননা প্রদান করা হবে।

বিস্তারিত...

ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪