বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রিয়জন হারানোর গভীর শোকের মধ্যেও দেশের মানুষের অভূতপূর্ব ভালোবাসা ও উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি। বরং এই ভালোবাসায় সিক্ত হয়ে তার মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আজ তার পরিবার হয়ে উঠেছে।
ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে ছড়িয়ে পড়া ‘গোপন সাক্ষাৎ’-সংক্রান্ত খবরকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই শেষ বিদায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, দেশের মানুষ যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে তার মায়ের বিদায় জানাতে পেরেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি)সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, গতকাল, আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে, আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক ও পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের প্রধান খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার স্বামী। বুধবার (৩১ ডিসেম্বর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পাঠানো এক সংক্ষিপ্ত চিঠিতে খালেদ সাইফুল্লাহ জানান, তিনি দলের সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছেন। একই চিঠির অনুলিপি দলের সদস্য সচিব আখতার হোসেনকেও পাঠানো হয়েছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, তারা আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা চিন্তা করছেন। এছাড়া এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক হওয়ার তথ্যও জানিয়েছেন তিনি। জামায়াত আমির দাবি করেছেন, ভারতীয় ওই কূটনীতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এজন্য এটি গোপন রাখা হয়েছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সদ্যপ্রয়াত খালেদা জিয়ার জন্ম ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে, যা তখন বৃহত্তর দিনাজপুরের অংশ ছিল এবং ভারতবর্ষ ভাগের পর ভারতের অংশে পড়েছিল। তবে বাংলাদেশে যিনি দশ বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন, সেই বিএনপি নেত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনে ভারতের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি সহজ বা স্বাভাবিক ছিল - এটা কখনোই বলা যাবে না।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা। এছাড়াও তার বার্ষিক আয় দেখিয়েছেন সাড়ে ১২ লাখ টাকার বেশি।
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে রাজধানীতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের চাপে বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়। উড়ালসড়কেও ভিড় দেখা গেছে মানুষের। এদিকে, হযরত শাহজালাল বিমানবন্দর
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু শুধু দেশের রাজনীতিতেই নয়, ব্যক্তিগত জীবনে রেখেছে গভীর শূন্যতা। সেই শূন্যতার সবচেয়ে নীরব সাক্ষী তার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতেমা বেগম। বছরের পর বছর নেত্রীর ছায়ার মতো পাশে থাকা ফাতেমা এখন ‘একেবারে একা’ হয়ে গেছেন। শোক আর নিঃসঙ্গতার ভার বয়ে চলছেন তিনি।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে জানাজার সময় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. নিরব হোসেন (৫৬)।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন লাখো মানুষ। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন জাতীয়
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় আবেগঘন বক্তব্য দিয়েছেন তার বড় সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি, জীবদ্দশায় খালেদা জিয়ার কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করে ‘হত্যা করা হয়েছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কোনোদিনই মুক্তি পাবেন না।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেই নয়, ব্যক্তিগত পরিসরেও তৈরি করেছে গভীর শূন্যতা। সেই শূন্যতার সবচেয়ে নীরব ও বেদনাবিধুর সাক্ষী তার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতেমা বেগম।