শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে আজ শনিবার থেকে সারা দেশে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে হাদি হত্যার বিচার আদায়ে সমর্থন চাইবেন।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল-এর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নির্বাচনে মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহকৃত অর্থ (ক্রাউডফান্ডিং) ব্যয় করবেন।
শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিতে শনিবার (৩ জানুয়ারি) থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। দেশের সর্বস্তরের জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক ও ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশে মুক্তিযুদ্ধবিরোধী একটি ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে,
ঢাকা-১৭ আসনে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জমান। তারেক রহমানের ২০২৫-২৬ করবর্ষে আয় ৬ লাখ ৭৬ হাজার টাকা, মোট সম্পদ প্রায় ১ কোটি ৯৭ লাখ। সেখানে পেশায় চিকিৎসক ও ব্যবসায়ী খালিদুজ্জমানের শুধু ব্যবসা থেকেই বছরে আয় ৩ কোটি ৫২ লাখ টাকা। নিজের নির্বাচনী হলফনামায় এই তথ্য দিয়েছেন তিনি।
ইনকিলাব মঞ্চ হুঁশিয়ারি দিয়েছে, শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার বিচারে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ফল না হলে তারা সরকারের বিরুদ্ধে একদফা আন্দোলন শুরু করবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের আকাঙ্ক্ষা হলো নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করে কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ, সেটি নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে -সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি।
কক্সবাজার-২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে উপস্থাপন করতে না পারায় তার মনোনয়ন বাতিল করা হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন তারেক রহমান। শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর গুলশান আজাদ মসজিদে আসরের নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় এ বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত কষ্ট, নিপীড়ন ও ত্যাগ স্বীকার করেও আজীবন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা অতীতে ভোটকেন্দ্র দখল করেছে, ভবিষ্যতেও কেন্দ্র দখলের চেষ্টা করবে কিংবা এতে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে—তাদের কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।