জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সই করা ৫৬ সদস্যবিশিষ্ট শেরপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
শাপলাকলি প্রতীক পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য বিনষ্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারীরা। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শত শত নেতাকর্মী খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন। এর আগে বিকেলে সরওয়ার আলমগীরের সমর্থনে অপর একটি মিছিল বের হয়। ফলে দুই গ্রুপের মহড়া ও পাল্টা কর্মসূচিতে ফটিকছড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপির মতোই জামায়াতে ইসলামী এখন একটি জনপ্রিয় দল। শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন করতে কমপক্ষে ১০ থেকে ২০ কোটি টাকা প্রয়োজন হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, বেহেশতের টিকিট বিক্রি করে, তারা বলছে- একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তাদের বলতে চাই, আপনারা যারা এই কথা বলছেন, আসলে আপনারাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’ তিনি আরো বলেন, ‘বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নেই। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ারও কোনো ইতিহাস নেই।’ আজ শুক্রবার(১১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে হবে, এর ব্যতিক্রম হলে জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।
সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা কারো সঙ্গে জোট করিনি। আমরা জোট করব দেশের পরিবর্তনের বিষয়ে, চাঁদাবাজ ও দখলদারদের বিষয়ে তাদের অবস্থান কী হবে-এগুলো স্পষ্ট হওয়ার পরেই। এর বাইরে আমরা জোট করব না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনায় যারা নির্বাচনের বিরোধী, তারা এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা জরুরি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী ও চট্টগ্রাম-৮ আসনের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটি আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা-পূর্ববর্তী এই সমাবেশ শুরু হয়।
নতুন রাজনৈতিক দল হিসেবে ‘আমজনতার দল’ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশনে বসেছেন। টানা ৭৩ ঘণ্টার অনশনে পার হয়েছে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এরইমধ্যে চারটি স্যালাইন তার শরীরে পুশ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।