| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতে ইসলামীর আমির হিসেবে নতুন মেয়াদে শপথ নিলেন শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০৯:৩৫:৪৪:পূর্বাহ্ন  |  ১৭১৫১৩২ বার পঠিত
জামায়াতে ইসলামীর আমির হিসেবে নতুন মেয়াদে শপথ নিলেন শফিকুর রহমান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে নতুন মেয়াদের শপথ গ্রহণ করেছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে কয়েক দফা আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং আমির নির্বাচন কমিশনের প্রধান এটিএম মাছুম শপথ পাঠ করান।

গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত গোপন ভোটের মাধ্যমে ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন রুকন (শপথধারী সদস্য) তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন আজ ও আগামীকাল চলছে। তার অংশ হিসেবেই শুক্রবার সন্ধ্যায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ এবং শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথ নেওয়ার পর তিনি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করেন না  মন্তব্য করে বলেন, এই মজলুম সংগঠনে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া প্রবীণ নেতাদের গড়ে তোলা বহু যোগ্য ও দক্ষ সহকর্মী আছেন। তারপরও সদস্যরা কেন আমাকে এই ভার দিয়েছেন, তা আমি জানি না।

বিগত সরকার আমলে জামায়াতের ওপর কঠোর দমন-পীড়নের অভিযোগ তুলে তিনি বলেন, জেলখানা ছিল আমাদের প্রথম বাসস্থান। বারবার আটকে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে প্রকৃত কোনো অভিযোগ ছিল না অভিযোগ ছিল শুধু অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। তিনি আরও দাবি করেন, সংগঠনটির ওপর নানা অপশাসন, কালো আইন ও হুকুম চাপিয়ে দেওয়া হয়েছিল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪