| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না: জামায়াত আমির

পাবনার ইশ্বরদীতে যা ঘটে গেল, তা হঠাৎ করে হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পাবনার ঘটনা প্রমাণ করে ব্যালটের যুদ্ধ নয়, বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।

বিস্তারিত...

বিএনপিই একমাত্র দল, যার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি দল অতীতে বিএনপির সঙ্গে সরকারে থাকলেও এখন এমন আচরণ করছে যেন কখনোই ক্ষমতায় ছিল না। তিনি বলেন, সমালোচনা করতে গিয়ে তারা এমন ভাব ধরে যে তারা একেবারেই নিরপরাধ, যেন কোনো দিন কোনো সরকারের অংশ ছিল না।

বিস্তারিত...

জামায়াত নেতা তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

সিসিইউতে নেওয়া হলো খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে সরিয়ে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

এরশাদ এবং শেখ হাসিনা গণতন্ত্রকে গলা কেটে হত্যা করেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সরকারের অতীত ও বর্তমান ক্ষমতাসীনদের শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেছেন, এরশাদ ও শেখ হাসিনার চরিত্র, রাজনৈতিক আচরণ ও গণতন্ত্রবিরোধী মনোভাবের মধ্যে কোন দিনই কোনো মৌলিক পার্থক্য ছিল না।

বিস্তারিত...

তারেক রহমান এখনও ভোটার নন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসলেও এখনও ভোটার নন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র বলছে, তিনি আগামী মাসের মধ্যভাগে দেশে ফিরে ভোটার তালিকায় নিবন্ধন করবেন। চাইলে তিনি লন্ডন থেকেই ভোটার হতে পারতেন, তবে স্বশরীরে দেশে ফিরে নিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিস্তারিত...

খালেদা জিয়াকে ইচ্ছাকৃতভাবে অসুস্থ করা হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু দলের নয়। এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বড় প্রেরণা। রোগ-শোক, নির্যাতন, সংকট, প্রতিকূলতা কোনো কিছুর মাঝেও তিনি দেশ ও দলকে কখনো ছেড়ে যাননি। তিনি মনে করিয়ে দেন, এমন দৃঢ়চেতা নেতৃত্ব পাওয়া বিএনপির জন্য বিরল সৌভাগ্য।

বিস্তারিত...

ব্যাংক-বীমায় বড় সংস্কারের ঘোষণা বিএনপির

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের ব্যাংক ও বীমা খাতে ব্যাপক সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বিস্তারিত...

নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করার কাজে হাত দিয়েছে বিএনপি

এবার দলের নির্বাচনী ইশতেহারে দেশের নারী, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিষয়ভিত্তিক পোস্টার প্রকাশ করা হবে বলে জানায় বিএনপি। তার আগে বিষয়ভিত্তিক পোস্টার তৈরির দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের সঙ্গে নেতাদের বৈঠক হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

সংস্কারপন্থি শক্তিকে নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা এনসিপির

নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই বিএনপি-জামায়াতের বাইরে একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে দেশবাসী।

বিস্তারিত...

কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার পর জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। দলটির আমির ডা শফিকুর রহমানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ১৭ আসনে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতিদন্ডি প্রার্থী ডা এস এম খালিদুজ্জামান সহ তৃনমূলের অন্যান্য নেতা কর্মীরা।

বিস্তারিত...

জাতীয় নির্বাচনে কর্মসংস্থান ও সাম্প্রদায়িক হামলা রোধে বিএনপির পরিকল্পনা

বিএনপি আগামী জাতীয় নির্বাচনের নির্বাচনী প্রচার ও ইশতেহারের কৌশল চূড়ান্ত করেছে। দলের সূত্র জানিয়েছে, এবারের নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলো দেশব্যাপী সাতটি ভেন্যুতে পোস্টার আকারে প্রচার করা হবে। বিষয়ভিত্তিক পোস্টারে নারী, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যুব, সংখ্যালঘু ও সামাজিক নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

বিস্তারিত...

লটারিতে এসপি বদলি ভালো পদ্ধতি হতে পারে না: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলি একটি রাজনৈতিক দলের দাবি। পুলিশ সুপার (এসপি) বদলিতে লটারি একটি ভালো পদ্ধতি হতে পারে না। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

খুলনায় জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় কৃষ্ণ নন্দী

খুলনা অঞ্চলের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ডুমুরিয়ার ব্যবসায়ী কৃষ্ণ নন্দী। জামায়াতে ইসলামীর নানা কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে প্রচারণার মাধ্যমে তিনি দ্রুতই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে—খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে তিনি জামায়াতের মনোনয়ন পাচ্ছেন।

বিস্তারিত...

কোনো ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রতিহিংসা ভুলে একটি সুন্দর ও ভালোবাসার দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪