নির্বাচনী প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই প্রতীক পেলে সন্তুষ্ট হবেন না বলে জানিয়েছে এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
৮০ বছর বয়সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ট্রেনে ট্রেনে নাড়ু বিক্রি করেন গফুর মল্লিক। সম্প্রতি ফেসবুকে তার ভিডিও প্রকাশের পর ব্যাপক আলোচনার জন্ম দেয় তার সংগ্রামী জীবন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন,জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের যে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ এক বছরের আলোচনার পরও জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারের প্রস্তাব একপেশে, জবরদস্তিমূলক ও জাতির সঙ্গে প্রতারণার শামিল।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেছেন, জুলাই জাতীয় সনদে আমরা ২৫টি দল স্বাক্ষর করেছি। নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি যা যা বলেছেন, তার পুরোটাই এখানে তুলে ধরা হলো।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি যেভাবে জন্ম নিয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে, তেমনই যদি দলটি অনড় থেকে ‘না’ ভোটকে বেছে নেয় তাহলে তার মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে। তিনি এ মন্তব্য করেছেন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ, তে নাগরিক ঐক্যের আয়োজিত এক আলোচনা সভায়।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে লিখেছেন, ১৪ মাসেও সরকার নিজের ‘ফিটনেস’ তৈরি করতে
জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো আদেশ বা সিদ্ধান্ত বৈধ হতে হলে তা রাষ্ট্রপতির স্বাক্ষরিত হতে হয়, অথচ বর্তমান অন্তর্বর্তী সরকারের সেই সাংবিধানিক ক্ষমতা নেই।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বুধবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় আগামী নভেম্বরে গণভোটসহ পাঁচ দাবিতে সমাবেশ করছে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপিও দেবে তারা ।
বিএনপি একটি আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
কুমিল্লার চান্দিনায় জামায়াতে ইসলামীর সংসদ-সদস্য প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে চরম বিবাদে জড়িয়েছে দলটির মোশারফ গ্রুপ এবং ব্যারিস্টার শাকের গ্রুপ। হাতাহাতি, সংঘর্ষের ঘটনাও ঘটেছে। স্থানীয়রা বলছেন, দলটির রক্ষণশীলতার পর্দা থেকে বেরিয়ে এসেছে ক্ষোভের স্ফূলিঙ্গ। অতীতে জামায়াতের নেতাকর্মীদের এমন বিভক্তি চোখে না পড়লেও হঠাৎ এমন দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়েন এলাকাবাসী। দলের রীতিনীতি, আদর্শ উপেক্ষা করে দুটি গ্রুপ এখন প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে।
জুলাই অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের মামলা মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে না দিলে তাদের লাখ লাখ সমর্থক এ নির্বাচন বয়কট করবে।