নির্বাচন কমিশন কেকের মতো ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির সমালোচনা করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপি নির্বাচন চায় না। তারা চায় যেই সরকার আছে সেই সরকারই চলুক। সরকারের সঙ্গে থেকে তারা যত সুযোগ সুবিধা আছে তা নিতে চায়।
সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত দুই নেতার পদ সাড়ে ৫ মাস পরে ফেরত দিয়েছে বিএনপি। শনিবার (১ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত ২৩, ২৪ এবং
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উচিত দরকষাকষি না করে জুলাই সনদে সই করা। তাছাড়া, শেখ হাসিনা যে জুলাই অভ্যুত্থানকে সহিংস আন্দোলন বলেছেন, তা হাস্যকর ও ছেলেমানুষি বলে মন্তব্য করেছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমাদের দেশে নির্বাচন এলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায়। বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি, আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ইসলামকে বিশ্বাস করি। কিন্তু আমরা মওদুদির ইসলামে বিশ্বাস করি না। যারা ফিতনা সৃষ্টি করে বিভাজন তৈরি করতে চায়, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিএনপির জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। দেশের এখন প্রয়োজন একটি কার্যকর সংসদ, যারা সত্যিকার অর্থে গণতন্ত্রকে বাস্তবায়ন করবে। শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন,দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে। এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,পিআর অনুষ্ঠিত হবে কী হবে না, তা আগামী সংসদ নির্ধারণ করবে।
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনকে গণতান্ত্রিক অধিকার হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তার দাবি, গণভোটের বিরোধিতা মানেই গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার করা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বরেছেন,‘উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে গৃহীত আরপি সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল। এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।’
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশ্ববিদ্যালয় গুলোর সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ছাত্রদল ও শিবির আগে কখনো প্রকাশ্যে উপস্থিত হতো না এবং পরিচয়ও দিতো না। শিবির তো একেবারেই নিষিদ্ধ ছিল। তবুও সব বিশ্ববিদ্যালয়ে তাদের জয়—এটি তার কাছে রহস্যজনক।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন—নেতার ছেলে হলেও যোগ্য শিক্ষক হওয়াটা কি অপরাধ? শনিবার নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, আমাদের মনমানসিকতা না বদলালে এই দেশ ভালো মানুষের জন্য বাসযোগ্য থাকবে না।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ ।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার। গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন। এটার কোনো দুই পয়সার মূল্য নাই।’ শুক্রবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে যুক্তরাজ্যে এক দিনের জন্য যাত্রা বিরতি করেন শফিকুর রহমান। এ সময় লন্ডনের একটি হোটেলে তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলোচনায় এ কথা বলেন।