| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘তালিমে বিশ্বাস জন্মেছে নারী ভোটারের, জামায়াতে ভোট দিলে সওয়াব পাওয়া যাবে’

জামায়াতের নারী বিভাগের কর্মী ও নেত্রীরাও চালাচ্ছেন ভোটের প্রচারণা। ইসলামি সভার নাম করে বাড়িতে হয় নারীদের জমায়েত। সেই জমায়েতে ধর্মীয় আলোচনার ফাঁকে ফাঁকে চলে ভোটের প্রচার। প্রচারণার এই কৌশলে একটি বিষয় পরিষ্কার যে, নারী ভোটাররাই প্রধান টার্গেট জামায়াতে ইসলামীর। এই টার্গেটে বহু আগে থেকেই চলছে কার্যক্রম। ফলে নারীদের মধ্যে ক্রমেই বাড়ছে তাদের ভোট। বিপরীতে পিছিয়ে পড়ছে বিএনপিসহ অন্য দলগুলো। নারী ভোটারদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী আর আওয়ামী লীগের ভোট বাগাতেও কাজ করছে জামায়াত। ‘ক্ষমতায় বিএনপি এলে এলাকায় থাকা মুশকিল হবে’ বলে বোঝানো হচ্ছে তাদের। একই সঙ্গে দেওয়া হচ্ছে জানমাল রক্ষার প্রতিশ্রুতি। এসব কথায় উদ্বুদ্ধ হয়ে জামায়াতের পক্ষে কাজ করছেন অনেক আওয়ামী লীগ নেতা। অন্যান্য এলাকায়ও জামায়াতে আস্থা রাখতে শুরু করেছেন নৌকার ভোটাররা।

বিস্তারিত...

ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব না জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন

বিস্তারিত...

উপদেষ্টারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে: সিইসিকে গণঅধিকার পরিষদ

বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবস্থা নিতে বলেছে গণঅধিকার পরিষদ।

বিস্তারিত...

স্বাধীনতার ৫৪ বছরেও মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহা: রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার মূল লক্ষ্য ও উদ্দেশ ছিল তিনটা। সাম্য,মান‌বিক মর্যাদা ও ন্য়ায় বিচার প্রতিষ্ঠা। তবে দুঃখের বিষয় হচ্ছে, স্বাধীনতার ৫৪ বছরেও সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি।

বিস্তারিত...

মাদ্রাসার আহত শিক্ষকদের দেখতে ঢামেকে এনসিপি নেত্রী তাসনিম

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সেই আহত শিক্ষকদের দেখতে রাতে ঢাকা মেডিকেল কলেজে যান জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এসময় দলের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষা নির্ভর: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষা-নির্ভর। শিক্ষিত না হলে জাতি নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

বিস্তারিত...

আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন হাসিনা ও তার পরিবার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। সেখান থেকে বুধবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান। ক্ষ

বিস্তারিত...

ইমামদের নেতৃত্বেই সমাজে আলো ছড়িয়ে দিতে পারে : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলাম আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করা শিখিয়েছে। ন্যায় প্রতিষ্ঠা করা এবং শান্তি বজায় রাখা শিখিয়েছে। ইসলামের আলোকেই সমাজে ইতিবাচক দিকনির্দেশনা তুলে ধরা যায় আর এটি সম্ভব ইমাম এবং খতিবদের মাধ্যমে।

বিস্তারিত...

‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতে গেল আওয়ামী লীগ

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে দেশেরে আদালতে চলমান রয়েছে ‘মানবতাবিরোধী অপরাধ’র মামলা। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পলাতক আসামী হিসেবে দেখানো হয়েছে।

বিস্তারিত...

ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে। নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ হলে সেই দায়ও প্রধান উপদেষ্টাকেই বহন করতে হবে ।

বিস্তারিত...

আগামীকাল জুলাই সনদ বাস্তবায়নে ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ আট দল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ আট রাজনৈতিক দল। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দেবে তারা।

বিস্তারিত...

জুলাই সনদ আগে বাস্তবায়ন অপরিহার্য: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, গণঅভ্যুত্থানকে ভিত্তি হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে একটি আদেশ জারি করতে হবে, যার অধীনে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের পরই বাংলাদেশে নির্বাচন হবে, যা রিফর্ম অ্যাসেম্বলি’র মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এই রিফর্ম অ্যাসেম্বলি একই সঙ্গে দুটি কাজ করবে। একদিকে আদেশের বাস্তবায়ন, অন্যদিকে পার্লামেন্ট সচরাচর যে নিত্যনৈমিত্তিক কাজ করে থাকে তা পালন করবে।

বিস্তারিত...

ঐকমত্য কমিশনের প্রস্তাবে জাতিতে বিভক্তি ও অনৈক্য সৃষ্টি হবে:সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে, তাতে জাতিতে

বিস্তারিত...

জাতীয় নির্বাচন নাও হতে পারে: তাহের

জাতীয় সংসদ নির্বাচন কোনো কারণে অনিশ্চিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ পরিস্থিতিতে জুলাই সনদ সর্বপ্রথম বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি বলে তিনি দাবি করেছেন।

বিস্তারিত...

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

বাংলা মোটরে তাদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আজ(২৯ অক্টোবর) দুপুর ১২টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪