| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইসির তালিকায় থাকা মার্কা তাদের রুচিবোধের প্রকাশ: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমাদের কেন বলে দিতে হবে যে নির্বাচন কমিশনের মার্কায় মুলা-বেগুন-খাট-থালাবাটি এগুলো থাকতে পারে ন।যেগুলোতে মানুষের হাসির খোরাক জোগায়, এ ধরনের মার্কা নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় কীভাবে থাকে? এটা তো তাদের রুচিবোধের একটা প্রকাশ। দেশে কী মার্কার অভাব পড়ছে? আমরা আশা করছি, তারা এটা সংশোধন করবে।’

বিস্তারিত...

জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে ও আরও পাকাপোক্ত করতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৫ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন।

বিস্তারিত...

জামায়াতে আমীরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

আরেকটি অভ্যুত্থান হলে কেউ পালানোর পথ পবে না : মঞ্জু

রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় ঐকমত্য না হলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে, এবং এটি হলে কেউ পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বিস্তারিত...

এমপি মোজাম্মেল গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে রাজধানীর গুলশানার থানার নিকেতন থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল।

বিস্তারিত...

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার করা হয়েছে,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. এনামুল কবীর ইমন (৫১), ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক (৫৫), বনানী থানা তাঁতি লীগের সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন (৩৮), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ হোসেন মনি (৩০), ঢাকা মহানগরীতে সাম্প্রতিক সময়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী বেলাল আহমেদ নাহিয়ান ওরফে বিপ্লব (৩২),

বিস্তারিত...

শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে গত ১৫ বছরে: রিজভী

শিক্ষাক্ষেত্রে প্রকৃত উন্নয়নের অভাব রয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত ১৫-১৬ বছরে ছাত্ররাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে।

বিস্তারিত...

বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্ররা

রিপোর্টার্স২৪ ডেস্ক : যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদের নিয়েই নির্বাচন করতে চায় বিএনপি। এরই অংশ হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির কাছে শতাধিক আসন চাচ্ছে মিত্র রাজনৈতিক দল ও জোটগুলো। ইতোমধ্যে বেশ কয়েকটি দল ও জোট বিএনপির কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকা জামা দিয়েছে। দু-একদিনের মধ্যে আরও কয়েকটি দল তালিকা দেবে। বিএনপির একাধিক শীর্ষ নীতিনির্ধারকের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য।

বিস্তারিত...

অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল : নাহিদ ইসলাম

রিপোর্টার্স২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে যে বিশ্বাস করেছিলাম বা তাদের ওপর আস্থা রেখেছিলাম সেই জায়গায় আমরা আসলে প্রতারিত হয়েছি।

বিস্তারিত...

জাতিসংঘের দুই আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

ঢাকার জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করছেন। রোববার (৫ অক্টোবর ) বেলা ১১টা গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ শুরু হয়।

বিস্তারিত...

চোখের সামনে অন্যায়, অথচ অসহায় — আক্ষেপে ভরা এনসিপি নেতার বক্তব্য

চোখের সামনে সংঘটিত অনাচার রুখতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া।

বিস্তারিত...

দিল্লিতে নয়, নিউইয়র্কে জামায়াত নেতা তাহের, এআই ছবি দিয়ে অপপ্রচার

ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী’র সঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, এটি ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে আজ জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাক্ষাতের ছবি। প্রকৃতপক্ষে ছবিটি এআই দিয়ে বানানো।

বিস্তারিত...

সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে: রাশেদ খান

নির্বাচন নিয়ে একটি প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না এমন শর্ত দেওয়া ঠিক নয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যও গণতান্ত্রিক মূল্যবোধের কথা নয়। মূলত:সংস্কারের নামে আওয়ামী লীগেরই পুনর্বাসন করা হচ্ছে । রাশেদ খান বলেন, সনদের পুরোপুরি বাস্তবায়ন এ সরকারের পক্ষে সম্ভব নয় আগামী সরকারকে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪