| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৎস্যজীবীদের জালে ধরা পড়ল অজগর

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১৬:২৪:৩৭:অপরাহ্ন  |  ৮৮৪ বার পঠিত
মৎস্যজীবীদের জালে ধরা পড়ল অজগর

রিপোর্টার্স ডেস্ক: মৌলভীবাজারে মৎস্যজীবীদের মাছ ধরার জালে ধরা পড়েছে একটি অজগর (Python)। পরে সেই অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে শ্রীমঙ্গলের পশ্চিম ভাড়াউড়ার হাইল হাওরে নবীন ও জাবেদ নামক দুই ব্যক্তি মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎ তাদের জালের মধ্যে একটি বড় সাপ দেখতে পান। সাপটি দেখে তারা ভয় পেয়ে জাল রেখে চলে যান।

পরে ঘটনাটি সাবেক চেয়ারম্যান সোনা মিয়া সাহেবের নাতি কয়েছ ভাইকে জানালে দ্রুত তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অনুরোধ করেন সাপটিকে উদ্ধার করার জন্য।

খবর পেয়ে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এটি একটি অজগর সাপ।

প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় স্বপন দেব সজল ও রাজদীপ দেব দীপ অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এরপর অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

স্বপন দেব সজল এ প্রসঙ্গে বলেন, খাদ্যের অভাবে পাহাড়ি বনের প্রাকৃতিক পরিবেশ থেকে বন্যপ্রাণীরা লোকালয় সংলগ্ন এলাকায় এসে মানুষের হাতে ধরা পড়ছে। কোনো কোনোটা আবার আহতও হচ্ছে। কখনো এ রকম ঘটনা ঘটলে আমাদের খবর দিলে আমরা যত দ্রুত সম্ভব সেই প্রাণীগুলোকে উদ্ধার করে পুনরায় বনবিভাগের কাছে হস্তান্তর করে থাকি। 

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪