| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশের জন্য পিআর একটি অচল পদ্ধতি : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করেন আগামী এক মাসের মধ্যে নির্বাচন হবে, তাহলে আমরা এক মাসের মধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। যারা পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা কখনও সফল হবেন না। বাংলাদেশের জন্য পিআর একটি অচল পদ্ধতি।

বিস্তারিত...

এমপি নয়,সেবক হিসেবেই মানুষ জামায়াতকে ভোট দেবে : ড. শফিকুল ইসলাম মাসুদ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “জামায়াত বিজয়ী হলে একজন এমপি নয়, এমপি হবে বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ। অতীতে আমরা এমপি পেয়েছি, কিন্তু প্রকৃত সেবক পাইনি। এবার মানুষ ভোট দেবে সেবক নির্বাচনের জন্য, ক্ষমতা নয়-সেবা করার জন্য।”

বিস্তারিত...

পিআর নিয়ে আন্দোলনকারীরা নির্বাচন বানচালের চেষ্টা করছে : সালাহউদ্দিন

রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পিআর নিয়ে যারা আন্দোলন করছে, তারাই নির্বাচন বিলম্ব ও বানচালের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা সঠিক হবে না। শনিবার এনডিপি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্ন্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ অরও বলেন, পিআর-সহ বিভিন্ন দাবিতে জামায়াত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা।

বিস্তারিত...

ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন,‘সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, দেশের ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান। বাকিরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।’ আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’–এ প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের

বিস্তারিত...

ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা: রিজভী

সরকারে ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

বিএনপি সর্বদা শহীদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজামুখী সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেওয়া দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ হিসেবে আখ্যায়িত করেছেন ।শুক্রবার (৩ অক্টোবর) রাত ২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ না করলে সরকারের পরিণতি হাসিনার চাইতেও খারাপ হবে : সাদিক কায়েম

জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ না করলে অন্তর্বর্তী সরকারের পরিণতি ফ্যাসিবাদী হাসিনার চাইতেও খারাপ হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বিস্তারিত...

সারজিসকে স্টুপিড বললেন বাগছাস নেতা মাশনুন

বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে কটাক্ষ করে ‘স্টুপিড’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আল মাশনুন।

বিস্তারিত...

সমঝোতা হলে ১০০ আসন ছাড়বে জামায়াত: গোলাম পরওয়ার

জামায়াত ইসলামী’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত ১০০ আসন ছেড়ে দিতে পারে। শুক্রবার (৩ অক্টোবর) খুলনায় ইসলামী ছাত্র শিবির আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গোলাম পরওয়ার বলেন, ‘যদিও আমরা ৩০০ আসন চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, তবে যাদের সঙ্গে আমরা সমঝোতা করবো, যাদের সঙ্গে ঐক্য হবে, যে কয়টি দলের সঙ্গেই হোক, কিছু সিট তো আমাদের ছাড়া লাগবে, তা নাহলে তো ঐক্য হবে না।

বিস্তারিত...

আসনভিত্তিক একক প্রার্থীকে শিগগিরই ‘গ্রিন সিগন্যাল’ দেবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক, উদার নৈতিক রাজনৈতিক দল।

বিস্তারিত...

ফিলিস্তিন যতদিন স্বাধীন না হয়, আমরা তাদের পাশে থাকবো: রফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, নিষ্ঠুর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে। গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারী এবং শিশুরা। এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ। কিন্ত আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিক্ষোভ মিছিল করছি। সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে, এই নারী নির্যাতনের বিরুদ্ধে, এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আয়োজিত বিক্ষোভ

বিস্তারিত...

সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারে শ্রমিক সংগঠনের নিন্দা

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন। শুক্রবার (৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। এতে শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব সিকান্দার আলি মিনা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আকতার চৌধুরীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা অংশ নেন।

বিস্তারিত...

আহমদ রফিকের কর্মময় জীবন দেশের মানুষকে সবসময় প্রেরণা জোগাবে: মির্জা ফখরুল

ভাষা সৈনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক আহমদ রফিক বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

`জামায়াত-শিবিরকে গোপনে অন্য দলে কর্মী যুক্ত করা বন্ধ করতে হবে'

বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরকে অন্য দলে নিজেদের কর্মী যুক্ত না করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জামায়াত-শিবিরের এই নীতির কারণে তার দল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি তার।

বিস্তারিত...

জামায়াতের বিক্ষোভ মিছিল, বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকারকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ (শুক্রবার) রাজধানীর পল্টন মোড় ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকা ঘুরে দেখা গেছে, পল্টন মোড়ে রাখা হয়েছে পুলিশের আর্মড পার্সোনাল কার (এপিসি) ও একটি জালকামান ভ্যান। বায়তুল মোকাররম মসজিদের প্রতিটি গেটে বেশ কয়েকজন করে পুলিশ সদস্য রয়েছেন

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪