নতুন বন্দোবস্তের দাবিদারেরা মব সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু। আজ সোমবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, তারা যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, ‘বিগত ১৬ বছর সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। এখন আর সেই রাজনীতির সুযোগ নেই।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় নুরকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।
বাংলাদেশে কেউ ‘সম্প্রদায়’ নন, সকলেই ‘নাগরিক’ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা কেউ সম্প্রদায় নই, বাংলাদেশের সবাই সিটিজেন।
জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ মুখ্য হয়ে উঠবে। আমরা একেকজন একেক ধর্মের হতে পারি, আমরা আমাদের নিজস্ব ধর্মের বিধিবিধান অনুযায়ী আমাদের ধর্মীয় রীতি মেনে চলব এটা যেমন সত্য, তেমনি প্রত্যেক ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা গুরুত্বপূর্ণ।’
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকেই বিএনপির রাজনীতি হলো বাংলাদেশী জাতীয়তাবাদ মানে বাংলাদেশের রাজনীতি। বিদেশী রাজনীতি বিএনপির কাছে মুখ্য নয়।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পর এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক এমপিসহ সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত খিলক্ষেত নিকুঞ্জ, মোহাম্মদপুর, আফতাবনগর ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুর্গাপূজার সপ্তমী প্রসঙ্গে তিনি বলেন, এই উৎসব অত্যন্ত আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। এই উৎসবকে ঘিরে যেমন নানা ধরনের অপতৎপরতা রয়েছে, তেমনি আমরা চাই, উৎসবটি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এজন্য আমরা সবাই সতর্ক আছি।
বরগুনার পাথরঘাটায় সামাজিকমাধ্যমে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. আলগীর শেখকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় তাকে আটক করা হয়। পরে এদিন দুপুরে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনির ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় হাফিজ উদ্দিন এ কথা বলেন।
খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরী ধর্ষণকাণ্ডকে ‘ভুয়া ধর্ষণ’ বলে মন্তব্য করেছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। গতকাল রবিবার তার এ বক্তব্যের পর থেকে বিষয়টি নিয়ে দেশব্যাপী শুরু হয় আলোচনা-সমালোচনা। আজ সোমবার নিজের এক ফেসবুক পোস্টে হান্নান মাসউদ দাবি করেন, সমাবেশে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি ভুলবশত বলে ফেলেন তিনি। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।
আজ সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।