| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল রাখলে অনাস্থা প্রকাশ করবে এনসিপি, জানালেন সারজিস

শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত বহাল রাখলে অনাস্থা প্রকাশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন তথ্য জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১ অক্টোবর) বিকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সারজিস আলম বলেন, শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা ছিল না বলেই আমরা চেয়েছি। আমরা মনে করি, কোনো চাপে নির্বাচন কমিশন এই স্বেচ্ছাচার ও বৈষম্যমূলক আচরণ করছে।

বিস্তারিত...

দেশের শত্রুদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ভূমিকা পালনের আহবান শিবির সভাপতির

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দারসুল কুরআনের মাধ্যমে বৈঠক শুরু হয়। সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বিস্তারিত...

জামায়াত আমীর- ব্রাজিল রাষ্ট্রদূতের বৈঠক, যেসব বিষয়ে খোলামেলা আলোচনা হলো

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। ববুধবার (১ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন। বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি।’’

বিস্তারিত...

পূজার সময় পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয়-আন্তর্জাতিক চক্রান্তের অংশ: রিজভী

বুধবার (১ অক্টোবর) সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা চলাকালে পাহাড়ে অস্থিতিশীলতা

বিস্তারিত...

নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির সঙ্গে বৈঠকে বিএনপির পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবিরের সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা আলাল

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কিডনি জটিলতায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভর্তি হয়েছেন।

বিস্তারিত...

‘তারেক মনোয়ারের বক্তব্যের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই’

দরসে নেজামির আলেমদের নিয়ে ইসলামি বক্তা তারেক মনোয়ারের সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি পরিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

১২ দিনের কর্মসূচি দিলো জামায়াত

পিআর পদ্ধতি ও আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দ্বিতীয় ধাপে অক্টোবর মাসে ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

আ. লীগ ফেরা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা: মাসুদ

আওয়ামী লীগ ফেরা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিস্তারিত...

আ.লীগের কার্যক্রম যেকোনো সময় সচল হতে পারে : ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রশনও স্থগিতও করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিস্তারিত...

রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়: ফরহাদ মজহার

বর্তমান সরকারের বৈধতা নিশ্চিত না করে রাষ্ট্র পরিচালনা এবং নির্বাচন আয়োজনের সমালোচনা করে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়।

বিস্তারিত...

থোরাসা হাদিয়া দে দো, বিপুকে শেখ হাসিনা

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগের দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ওপর চাপানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাংবাদিকদের ‘হাদিয়া’ দিয়ে ম্যানেজ করারও পরামর্শ দেন তিনি।

বিস্তারিত...

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাই না: সালাহউদ্দিন

তিনি বলেন, আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল। আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি। বাংলাদেশের এই ভূখণ্ডে সব জনগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদীর ভিত্তিতে আমরা রাজনীতি করি।

বিস্তারিত...

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪