শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি পূজায় প্রয়োজনীয় নিরাপত্তা দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতি জামায়াত বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি বাংলাদেশ জা
অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনের সন্ধান মিলেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের পেজে দেয়া এক পোস্টে তার সন্ধান পাওয়ার বিষয়টি জানানো হয়েছে।
শাপলা প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, প্রধান উপদেষ্টা বৈষম্য সৃষ্টি করেছেন। তিনি জাতিসংঘে কিছু দলকে নিয়ে সফর করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপমানিত করেছেন। এর মধ্য দিয়ে তিনি তার নিরপেক্ষতা হারিয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ই
গণপ্রতিনিধিত্ব (আরপিও) অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ২৯ মে’র রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদের সই করা সনদে এই কথা বলা হয়। এ নিয়ে নিবন্ধিত দলের সংখ্যা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে— ঢাকার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
আইনগত বাধা না থাকলেও চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন। এটা কমিশনের ব্যর্থতা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রতিবেশী দেশের পক্ষ থেকে যেকোনো বিষয়ে হস্তক্ষেপ দেশের জন্য চ্যালেঞ্জ বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় ঐক্যের মধ্যদিয়েই সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চীনের একটি প্রতিনিধিদলকে তিনি এসব কথা জানান।
যুক্তরাষ্ট্রে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা
ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশের ভয়াবহ পরিণতি হবে। ফের স্বৈরাচারের জাঁতাকলে পিষ্ট হবে দেশ। তবে দলটিকে পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন দেখা যাচ্ছে— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের শেষ লগ্নে নেতৃত্ব দেবেন।
অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না। এই দেশ কোনো টেস্টটিউব বা ল্যাবরেটরি নয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
উত্তরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।