গতকাল ও আজ সোমবার জামায়াত ইসলামীর দলীয় ফেসবুক পেজে প্রকাশিত দুটি ছবি। গতকালের ছবিতে নতুন একটি লোগো দেখা গেলেও আজকের ছবিতে লোগোটি দেখা যায়নি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সনাতন সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দলের নিবন্ধন ও লাঙল প্রতীক চেয়ারম্যান জি এম কাদেরের নামে থাকবে, যেভাবে বর্তমানে বহাল রয়েছে। রোববার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন জি এম কাদের ও শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বাধীন জাপার এই নেতা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ড. ইউনুসের মাঝে শহীদ জিয়ার প্রতিচ্ছবি দেখতে পান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো পরিবর্তন করতে যাচ্ছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রতীক দাঁড়িপাল্লা অপরিবর্তিত থাকলেও নতুন লোগোতে জাতীয় পতাকার রং ও নকশা যুক্ত করা হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন লোগো প্রকাশ করা হবে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রা
জামায়াত আমীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেক্র।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি নিজের ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান।
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, উর্দুভাষী ভাই-বোনদের স্থায়ী বাসস্থানের এখনো বন্দোবস্ত হয়নি।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। ইসলাম রাজনৈতিক বাক্স নয়। ইসলামের নামে যারা রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায় তাদের রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে মোকাবেলা করতে হবে।’
বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে
দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীসহ গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
গ্যাং অফ ফোরের চারজনের পরামর্শে শেখ হাসিনা সকল অপকর্ম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।