ত্রয়োদশ সংসদ নির্বাচন বিলম্বিত হলে সংকট বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও পাট মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ,স,ম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী আজ। হান্নান শাহ্ ছিলেন কাপাসিয়া তথা দেশের বিএনপির নেতা—কমীর্দের অভিভাবক এবং সাধারণ মানুষের আপনজন। গত ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর হান্নান শাহ্ নিজ বাসায় অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। নিউইয়র্ক সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
তিনি বলেছেন, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশের খেদমতের সুযোগ দেন, এক মিনিটের জন্য আপনার কর্মস্থল থেকে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য।
পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে সকাল-বিকেল এমপি বেচাকেনা হবে এবং সরকারের স্থিতিশীলতা থাকবে না বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া সুইমিং কার্নিভ্যাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
গণঅধিকার পরিষদের (জিওপি) ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন ফারুক হাসান।
আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন নিয়ে যতই কথা বলেন, প্রচারণায় কেউ পিছিয়ে নেই।
রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এতে জুলাই আন্দোলনের সক্রিয় সদস্য হাবিবুল বাশার, সিফাত, রাসেলসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদের নেতৃত্বে ঢাকা-১৮ আসনে ৩১ দফার লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাবার কারাজীবনের অভিজ্ঞতা ও দলের কর্মীদের প্রতি এক আবেগঘন বার্তা দিয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা।
‘একজন মুসলমানের জন্য অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দেয়া বাধ্যতামূলক নয়। এটি অন্য ধর্মের ধর্মীয় কার্যক্রমে সহযোগিতা হিসেবে বিবেচিত হতে পারে, যা ইসলাম সমর্থন করে না।’- এমন মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র সাবেক জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও পাট মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ্'র ৯ম মৃত্যুবার্ষিকী আগামীকাল।
যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিতর্কিত ডাকসু-জাকসু নির্বাচনের পর থেকেই আগামী জাতীয় নির্বাচন উদ্দেশ্যমূলক ফলাফলের দিকে যাচ্ছে কি না, তা নিয়ে জনমনে তীব্র শঙ্কা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে যদি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে জিতিয়ে দেওয়ার ‘নীলনকশা’ করা হয়, তবে দেশের জনগণ তা কোনোভাবেই ছেড়ে দেবে না।