| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাসিনা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে: দুদু

ভারত হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে ও এই দেশের জনগণকে বন্ধু মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিস্তারিত...

চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস

চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি ব্যাংককের রুটনিন আই হসপিটালে চিকিৎসা নেবেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসীর আব্বাস।

বিস্তারিত...

এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার বহিষ্কার

গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিস্তারিত...

শিবিরের প্যানেলে ব্যতিক্রমী সংযোজন সর্ব মিত্র চাকমা

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। এই প্যানেলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একজন ‘সর্ব মিত্র চাকমা’।

বিস্তারিত...

ডাকসুতে শিবিরের প্যানেল ঘোষণা: ভিপি পদে সাদিক, জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ঘোষিত প্যানেলে সহ-সভাপতি পদে রয়েছেন সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

বিস্তারিত...

ক্যান্সার রোগীদের পাশে জামায়াত, কোটি টাকা অনুদান প্রদানের ঘোষণা

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উন্নয়নে এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

বিস্তারিত...

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে দৃষ্টি প্রতিবন্ধী দুই শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি। এছাড়া ব্যতিক্রম হিসেবে জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসিম ও দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিস্তারিত...

কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে

সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে ২০১৭ সালের পল্টন থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২০২৩ সালে এ মামলায় দণ্ডবিধির পৃথক দুই ধারায় শহিদুলের সাড়ে তিন বছরের সাজা হয়।

বিস্তারিত...

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় :রিজভী

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের দাবি জানিয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলার বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি তোলেন।

বিস্তারিত...

বাংলাদেশে নাশকতা চালাতে হাসিনাকে সহযোগিতা করছে ভারত: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পার্শ্ববর্তী দেশ (ভারত) ১৪০০ শিশু-তরুণ-কিশোরের হত্যাকারী, রক্তপানকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে।

বিস্তারিত...

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

বিস্তারিত...

আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল : এনসিপি

দেশের চিকিৎসা পেশা সম্পর্কে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যকে চরম দায়িত্বজ্ঞানহীনতা ও রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিস্তারিত...

‘ইসলামী ও গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চাই’

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই ঘোষণা অসম্পূর্ণ। রাজনৈতিক দল এবং জনগণের দাবি অনুযায়ী জুলাই ঘোষণাকে পূর্ণাঙ্গতা দান করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। জুলাই ঘোষণা ও সনদকে আইনি ভিত্তি দেয়া না হলে পরবর্তীতে যে সরকার আসবে তারা তা মানবে না। ইতোমধ্যেই একটি দলের নেতা বলেছেন, তারা ক্ষমতায় গেলে সবকিছু মুছে ফেলবেন।

বিস্তারিত...

ফ্যাসিবাদ ঠেকাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দরকার : ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, বিগত ৫৪ বছরে নেতৃবৃন্দের ব্যর্থতার কারণেই ফ্যাসিবাদীরা ক্ষমতায় এসেছিলো। জনগণের আন্দোলনের কারণে ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আর যাতে ফ্যাসিবাদ ক্ষমতায় আসতে না পারে সে কারণেই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার। আইনসভার দু’কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।

বিস্তারিত...

ধর্মব্যবসায়ীদের জায়গা বাংলাদেশে হবে না : রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ধর্মকে ব্যবহার করে যারা মানুষকে বিভক্ত করতে চায়, তারা আসলে এই দেশের চিরায়ত সম্প্রীতির শত্রু। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা এই বাংলাদেশে হবে না। রোববার (১৭ আগস্ট) চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হলে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত মাতৃসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪