| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাহিদ ইসলামসহ এনসিপির ৮ নেতা যাচ্ছেন চীন সফরে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ০৭:২৪:৩৪:পূর্বাহ্ন  |  ১৬২৬৬৯২ বার পঠিত
নাহিদ ইসলামসহ এনসিপির ৮ নেতা যাচ্ছেন চীন সফরে
ছবির ক্যাপশন: মালয়েশিয়া সফর থেকে ফিরেই চীনে সফর করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরে তিনি আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

মালয়েশিয়া সফর থেকে ফিরেই চীনে সফর করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরে তিনি আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) এনসিপির আট সদস্যের এই প্রতিনিধিদল চীন যাবেন। ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।

নাহিদ ইসলাম ছাড়াও এনসিপি থেকে যারা চীন সফরে যাবেন তারা হলেন— দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।

এর আগে ১১ থেকে ১৫ জুলাই জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে। জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও বেইজিং সফরে যায়।

চীন সফরের আগে নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। ওই সফরের আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টার।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪