| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দেশে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে: তারেক রহমান

দেশে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, বিএনপি অবশ্যই এই ষড়যন্ত্র প্রতিহত করবে। রোববার (১৭ আগষ্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। সেখানে কবি, লেখকেরা বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মনোভাবের কথা তুলে ধরেন। মত বিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিস্তারিত...

নির্বাচন পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এখনই নয়: আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সামনে নির্বাচন আসছে। এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কী হবে, সেটার জন্য পরীক্ষা-নিরীক্ষার যে সময়, সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটা কাঠামো তৈরি করা উচিত।

বিস্তারিত...

যারা বলছে ফেব্রুয়ারিতে ভোট হবে না, সেটা তাদের বিষয় : নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। যারা বলছে ফেব্রুয়ারিতে ভোট হবে না, সেটা তাদের বিষয়। কিসের ভিত্তিতে কিংবা কোন ক্ষমতা বলে উনি বললেন, তাকে জিজ্ঞাসা করেন। সেটা বিএনপির জানা নেই।

বিস্তারিত...

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর : মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার (১৭ আগস্ট) বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ ২০২৫ সালের জন্য আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসে বিএনপির প্রতিনিধি দল।

বিস্তারিত...

ভরাডুবির ভয়ে নির্বাচন চাচ্ছে না কিছু খুচরা পার্টি : দুদু

নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে এমন কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জনতার অধিকার পার্টির উদ্যোগে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

২০ আগস্টের মধ্যে জুলাই সনদ বিষয়ে মতামত জানাবে বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (১৭ আগস্ট) এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

খালেদা জিয়া: বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অধ্যায়

আধুনিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম এক অবিচ্ছেদ্য অধ্যায়। গৃহবধূ থেকে রাজনৈতিক অঙ্গনে তার পদার্পণ দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা, সর্ব বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব পালন, তার বর্ণাঢ্য জীবন সংগ্রামী নেতৃত্ব ও আপোসহীন চরিত্র তাঁকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদা দিয়েছে।

বিস্তারিত...

কক্সবাজার যাওয়া এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার

জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে গত ৫ আগস্ট কক্সবাজার সফর করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতাকে দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে।

বিস্তারিত...

নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছেন ড.ইউনূস: আখতার

অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্রে ‘সংস্কারকৃত সংবিধান’ শব্দ ব্যবহার করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের দাবিকে পাশ কাটিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

বিস্তারিত...

শেখ হাসিনা ভারতে বসে নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন : ফারুক

ভারতের মাটিতে বসে কিছু স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আঁতাত করে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বিস্তারিত...

জাতীয় নির্বাচন ঘিরে ভোট ডাকাতি ঠেকাতে নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ ইসলামী আন্দোলনের

আগামী জাতীয় নির্বাচনে কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে চাইলে জনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করার প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের ওহি পেয়েছেন : পাটওয়ারী

জতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের নবেল লরিয়েট ইউনূস স্যার। বাংলাদেশের মানুষ উনার চোখ পড়ে না। উনাকে লন্ডন যেতে হয়। তিনি লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন। সিজদার মাধ্যমে, ওহির মাধ্যমে উনি আদেশ পেয়েছেন। সেখানে একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এই সংবিধানের অধীনে।

বিস্তারিত...

আ.লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান

আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিস্তারিত...

এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে: রিজভী

এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রশ্ন তোলেন, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেন? তাহলে কি নতুন করে শেখ হাসিনার পুনরাবৃত্তি হচ্ছে?

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪