| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৫ ইং | ০৮:০২:৩১:পূর্বাহ্ন  |  ১৬২৭০১৫ বার পঠিত
অভয়নগরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি : 
যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ফারাজিপাড়া বিলপাড় এলাকা থেকে ১২ আগস্ট (মঙ্গলবার) সকালে লিমন (২৭) নামে এক ভ্যান চালকের মরদেহ  উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। 

নিহত লিমন শেখ নওয়াপাড়া জগবাবুর তেঁতুল মিল এলাকার আব্দুর রহিম আকুঞ্জির বাড়ির ভাড়াটিয়া। পুলিশ জানায়, লিমন সোমবার ১১আগস্ট রাত ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ১২ আগস্ট (মঙ্গলবার) সকালে স্থানীয়রা শংকরপাশা গ্রামের একটি গাছের সাথে গলায় কাপড় পেঁচানো অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত লিমনের মা বলেন, আমার ছেলে ভ্যান নিয়ে গতকাল সন্ধ্যায় বের হয়ে আর বাড়ি ফেরেনি। সকালে শুনি লাশ পড়ে আছে। আমার ছেলেকে যারা মেরে ফেলেছে আমি তাদের বিচার চাই।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিতে গিয়েই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোরে প্রেরণ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪