| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা শক্তিশালী করা হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেই হবে।

বিস্তারিত...

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেছেন। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সচিবালয়ে প্রথম দিন কাজ শুরু করেছেন তিনি।

বিস্তারিত...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে সরাসরি ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ভাষণটি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)–এর মাধ্যমে। দেশের সব টেলিভিশন চ্যানেলকে জনস্বার্থে বিটিভির সৌজন্যে ভাষণ সম্প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা

নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদ।

বিস্তারিত...

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন।

বিস্তারিত...

জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন সরকারের প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিন শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাভারের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা। স্মৃতিসৌধে পৌঁছে তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বিস্তারিত...

দেশ গড়তে আগে নিজের আঙিনা পরিষ্কার করতে হবে: শফিকুর রহমান

ভোরের আলো ফোটার আগেই ঝাড়ু হাতে রাজপথে নেমে পড়লেন শফিকুর রহমান। রাজধানীর মনিপুর এলাকায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরাসরি রাস্তা পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির।

বিস্তারিত...

বিরোধী দলীয় নেতার সাথে বিদেশি কূটনীতিকদের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-র আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে পৃথক পৃথক বৈঠকে তারা তার সঙ্গে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান।

বিস্তারিত...

বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতার জায়গা হয়নি মন্ত্রিপরিষদে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর সমন্বয়ে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। এতে জায়গা হয়েছে প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত অনেকেরই। তবে নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে কায়কোবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বিস্তারিত...

শপথ নিলেন ২৪ প্রতিমন্ত্রী

বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় একযোগে শপথ নিয়েছেন ২৪ জন প্রতিমন্ত্রী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বিস্তারিত...

রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন ২৫ পূর্ণমন্ত্রী

নতুন সরকারের ২৫ জন পূর্ণমন্ত্রী আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

বিস্তারিত...

খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন

অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন আরও কয়েকজন নতুন মন্ত্রী।

বিস্তারিত...

আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিস্তারিত...

মন্ত্রিসভায় ডাক পেলেন ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪