মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয়
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির হয়ে দীর্ঘ ১৭ বছর লড়াই করেও কেন তাকে দল থেকে বহিষ্কার করা হলো, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
রাজধানীর কোতোয়ালি থানায় করা মানহানির একটি মামলায় সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত।
অখন্ড ভারতের ঐতিহাসিক বিপ্লবী নেতা মাস্টারদা সূর্যসেন ও বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন জাতীয় বিপ্লব পরিষদের এক নেতা। তার এই মন্তব্যের পরপরই উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠছে দেশের জ্বালানি খাতে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ বাড়ছে দিন দিন। আর সেই ভোগান্তির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেও।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৩ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির মতে, এই পরিস্থিতি দেশের আইনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। রোববার (২২ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন
গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে।
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা এবং সমাজের প্রয়োজন মেটানোর জন্য সংবিধান সংস্কার করা প্রয়োজন। রোববার (২২ মার্চ) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাতে দলটির জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি স্বাক্ষরিত দলীয় প্যাডে তাদের শোকজ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপি তার নিজস্ব রাজনৈতিক ধারা বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথনির্দেশনা এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই আগামী পাঁচ বছর দেশ শাসন করবে বিএনপি।
ঘুড়ি উৎসব অংশ নিতে সবাইকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসতে বলেছেন নাগরিক পার্টি (এনসিপির) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২১ মার্চ) রাত ১১টা ১৮ মিনিটে নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর অভিশংসনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ বিষয়ে সরকার