আফগানিস্তানের তালেবান সরকার নারীদের বিরুদ্ধে নতুন কড়া আইন জারি করেছে। ব্রিটিশ অনলাইন সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই আইনের মাধ্যমে স্বামীদের স্ত্রী ও সন্তানদের শারীরিক শাস্তি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে, তবে শর্ত হচ্ছে মারধরের ফলে কোনো হাড় ভেঙে গেলে বা জখম হলে স্বামী শাস্তির আওতায় আসবেন।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, ‘ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন। এখানে ইসরায়েল সরকারের কোনো দোষ নেই।’ মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্টে একটি বিষয়ে বিতর্ক চলার সময় স্মোট্রিচ এ কথা বলার পর ব্যাপক ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি হয়।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিগত আট মাসে অন্তত ৯২৪ জনকে হত্যা করেছে দেশটির পুলিশ। এই তথ্য প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তান (এইচআরসিপি)। খবরের সূত্র আল জাজিরা।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন সীসা খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে এসেছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য হামলার সময় ও কৌশল নিয়ে বৈঠক করেছেন।
চীনের মধ্যাঞ্চলে এক শহরে আতশবাজির একটি দোকানে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চন্দ্র নববর্ষের ছুটির দ্বিতীয় দিনে বুধবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে।
ইরান সংকট ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের একটি সুরাহা করতে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের। তবে আলোচনার পরই ইরানকে নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের ওমান সাগরে এ মহড়া শুরু হবে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম।
সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত পরোক্ষ পরমাণু আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক অগ্রগতির দাবি করেছে তেহরান।
ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার–এর নেতৃত্বাধীন সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলাকালীন এক বিরল শক্তি প্রদর্শনের অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান।
মেয়াদোত্তীর্ণ মেডিকেল ভিসায় ভারতে অবস্থানের অভিযোগে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ। গ্রেপ্তার বাংলাদেশিরা সকলেই নিজেদের আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার মহিমান্বিত এ মাস শুরুর ঘোষণা দিয়েছে। তারা বলেছে, চাঁদের দেখা মেলায় কাল বুধবার প্রথম রোজা হবে।
আফগান সীমান্তের কাছে পাকিস্তানের বাজাউর জেলায় জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য এবং এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখওয়া প্রদেশের এক চেকপয়েন্টে বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে চালিয়ে দেয়া হয়।
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিপত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হোয়াইট হাউস।
পারমাণবিক ইস্যু ঘিরে টানটান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠক আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা। কূটনৈতিক এই সংলাপ ঘিরে বাড়ছে জল্পনা—আলোচনা ভেস্তে গেলে কি শুরু হবে সরাসরি সামরিক সংঘাত?