| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভারতে গ্রেপ্তার বাংলাদেশের কুখ্যাত পলাতক আসামি

ভারতের পশ্চিমবঙ্গে হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিক নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। গতকাল রোববার দেশটির নদীয়া জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৫ জনের বেশি অভিবাসীর মৃত্যু

ইয়েমেন উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ৬৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৭০ জনেরও বেশি অভিবাসী।

বিস্তারিত...

সম্পর্ক আরও ‘দৃঢ়’ করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দ্বিপক্ষীয় সফরে র আগস্টের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসছেন। এ সফরে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিস্তারিত...

গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও ১১৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।

বিস্তারিত...

‘মুসলিমদের ওজু ঠেকাতে’ বসানো ভাস্কর্য ভাঙায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

আলজেরিয়ার সেতিফ শহরের ‘নগ্ন নারীর’ ভাস্কর্য ভাঙার অভিযোগে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

বিস্তারিত...

গাজায় দুই কেজি ডাল, এক কেজি আটা কিনতে লাগছে ২৫ হাজার টাকার বেশি

দখলদার ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় ভেঙে পড়েছে গাজার অর্থনীতি। রোববার (৩ আগস্ট) সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার মানুষকে ব্যাংক থেকে অর্থ তুলতে হিমশিম খেতে হচ্ছে।

বিস্তারিত...

এক মাসে ইউক্রেনে ৬ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনে রুশ ড্রোন হামলার নতুন রেকর্ড হয়েছে সদ্য সমাপ্ত জুলাই মাসে। রাশিয়া এই মাসে ইউক্রেনের ওপর ৬ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে, যা ২০২২ সালে দেশটিতে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে এক মাসে সর্বোচ্চ।

বিস্তারিত...

ধর্ষণের দায়ে সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি এবং জনতা দলের (সেক্যুলার) বহিষ্কৃত নেতা প্রজ্বল রেভান্নাকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিচারক সন্তোষ গজানম ভাট এ রায় ঘোষণা করেন। খবর দ্য হিন্দুর।

বিস্তারিত...

ইসরায়েলকে অস্ত্র দেওয়া যাবে না: নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করল কানাডা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। মূলত গাজায় যে কোনো ধরনের সামরিক ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি বন্ধে দেশটি তার অবস্থান পুনরায় স্পষ্ট করেছে।

বিস্তারিত...

গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।

বিস্তারিত...

নিজের কবর নিজে খুঁড়লেন ইসরায়েলি জিম্মি, করলেন নেতানিয়াহুকে দোষারোপ

ইসরায়েলি এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ভিডিওতে ইভাতার ডেভিড নামে ওই জিম্মিকে বেশ রুগ্ন দেখা যাচ্ছে।

বিস্তারিত...

দুই দিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

দুই দিনের সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের পর তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ইরানি প্রেসিডেন্টের এই সফর।

বিস্তারিত...

গরম ভেঙেছে জাপানের ১২৭ বছরের রেকর্ড, আরও বাড়ার শঙ্কা

জাপানে চলতি বছরের জুলাই মাস ছিল ১৮৯৮ সাল থেকে রেকর্ড রাখা শুরুর পর সবচেয়ে গরম মাস- এমনটাই জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। তারা সতর্ক করেছে, সামনে আরও ভয়াবহ গরম অপেক্ষা করছে।

বিস্তারিত...

রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

দুটি পারমাণবিক সাবমেরিনকে অবস্থান বদলে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিস্তারিত...

কিয়েভে রাতভর হামলা রুশ বাহিনীর, নিহত ৩১

ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩১ জুলাই বৃহস্পতিবার রাত থেকে ১ আগস্ট শুক্রবার ভোর পর্যন্ত একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন আরও ১৫০ জন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪