| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৩ নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় তারা পৃথক পৃথক হামলায় নিহত হয়েছেন। এ সময় অনাহার ও অপুষ্টিতে মারা গেছে আটজন শিশু।

বিস্তারিত...

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণ করতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন মহাকাশ সংস্থা নাসা ২০৩০ সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, চাঁদের পৃষ্ঠে মানুষের বসবাসের জন্য একটি স্থায়ী ঘাঁটি তৈরি করার মার্কিন উচ্চাকাঙ্ক্ষার অংশ এটি।

বিস্তারিত...

উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা, নিহত ৪

আকস্মিক বন্যার কবলে ভারতের উত্তরাখণ্ড। রাজ্যটির উত্তরকাশী জেলায় এ পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও নয় সেনাসহ নিখোঁজ প্রায় অর্ধশতাধিক।

বিস্তারিত...

গাজা দখল করবে কিনা, সে সিদ্ধান্ত নেবে ইসরায়েল: ট্রাম্প

গাজা পুরোপুরি দখল করা হবে কিনা, সে সিদ্ধান্ত ইসরায়েলের—এমনটাই জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিস্তারিত...

মিসরে টিকটকারদের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার অন্তত ৮

মিসরে গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অন্তত আট টিকটক কনটেন্ট নির্মাতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ‘অশালীনতা’ ও ‘সামাজিক মূল্যবোধ লঙ্ঘনের’ অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। তবে এই অভিযানকে উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো।

বিস্তারিত...

বাংলাদেশের মাটি কখনোই ভারতবিরোধী কাজে ব্যবহার হবে না: দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, বাংলাদেশের ভূখণ্ড কখনোই ভারতবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহৃত হবে না। পাকিস্তান বা চীনের প্রভাব নিয়ে যেকোনো উদ্বেগ তিনি উড়িয়ে দিয়েছেন।

বিস্তারিত...

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইসরায়েলের ৬০০ সাবেক নিরাপত্তা কর্মকর্তা

গাজা যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন ইসরায়েলের প্রায় ৬০০ অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। তাদের মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থার প্রধানেরাও রয়েছেন।

বিস্তারিত...

ভারতের ওপর ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা শুল্ক বৃদ্ধি করতে পারেন ট্রাম্প

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘উল্লেখযোগ্য পরিমাণ’ বাড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জেরে ভারতের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প।

বিস্তারিত...

বিএসএফের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে মারার অভিযোগ

আসামের কাছাড় জেলার কালাইন এলাকায় সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) চার জওয়ানের বিরুদ্ধে এক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা গ্রহণ করেছে পুলিশ। ৪৫ বছর বয়সি নির্মল নমঃশূদ্র নামে ওই ব্যক্তি গত শুক্রবার রাতে বিএসএফ-এর হাতে নির্যাতিত হন বলে পরিবারের অভিযোগ।

বিস্তারিত...

গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার ছুঁইছুঁই

সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৯৪ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ জন। এদিন সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিস্তারিত...

ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি ‘অন্যায্য, অযৌক্তিক’ : ভারত

বছরের পর বছর ধরে রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি তেল কেনায় ভারতের ওপর আরও শুল্ক চাপানোর যে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—তাকে ‘অন্যায্য’, ‘অযৌক্তিক’ বলে আখ্যায়িত করেছে ভারত। সেই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় অব্যাহত রাখারও ইঙ্গিত দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিস্তারিত...

সৌদিতে ৭ মাসে ২৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরবে আবারও বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের হার। মাত্র তিন দিনের ব্যবধানে দেশটিতে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।

বিস্তারিত...

বাংলাদেশী ছাড়া কলকাতার বছরে ক্ষতি হাজার কোটি রুপি

এলাকাটি বাংলাদেশি পর্যটকদের কাছে ‘মিনি বাংলাদেশ’ হিসেবে পরিচিত ছিল। ঢাকার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে বাংলাদেশি পর্যটকদের গমন প্রায় বন্ধ হয়ে গেছে সেখানে, যার ফলে কলকাতার ব্যবসায়িক ক্ষতি ১ হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে

বিস্তারিত...

বাংলাকে ‘বাংলাদেশের ভাষা’ বলায় ক্ষুব্ধ মমতা

বাংলাকে ‘বাংলাদেশের ভাষা’ বলে উল্লেখ করায় দিল্লির পুলিশের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার (৩ আগস্ট) তিনি এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪