| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি: নেতানিয়াহু

কাতারে ইসরায়েলি হামলার কথা স্বীকার করে তা নিয়ে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কাতারে হামলা করেছি, বোমা হামলাও চালিয়েছি। (গাজা) যুদ্ধের সময় তাদের ওপর হামলা করেছি। আর তারাও আমার ওপর হামলা করেছে।’

বিস্তারিত...

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে মুদ্রানীতির পরবর্তী গতিপথ সম্পর্কে আরও ধারণা পেতে বিনিয়োগকারীরা গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। খবর রয়টার্স।

বিস্তারিত...

১৪ বছরের কম বয়সীদের জন্য স্কুলে হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় নতুন শিক্ষাবর্ষ শুরুর সাথে সাথে ১৪ বছরের কম বয়সী মেয়েদের জন্য স্কুলে হিজাব নিষিদ্ধের নতুন একটি আইন কার্যকর হয়েছে। দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলে হিজাব বা বোরকার মতো মাথা ঢাকার ঐতিহ্যবাহী মুসলিম পোশাক পরিধানের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিবিসির তথ্য মতে, দেশের তিনটি মধ্যপন্থী দল—ওভিপি, এসপিও এবং নিওস-এর সমন্বয়ে গঠিত রক্ষণশীল জোট সরকার আইনটি পাশ করেছে।

বিস্তারিত...

যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি থেকে অর্থ যোগান নিবে ইউক্রেন

রাশিয়ার সঙ্গে যুদ্ধের ব্যয় সামলাতে নতুন রাজস্বের পথ খুঁজছে ইউক্রেন। এরই মধ্যে দেশটির প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পকে বৈধ অর্থনীতির আওতায় এনে কর আদায়ের একটি প্রস্তাব পার্লামেন্টে উঠেছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বছরে সর্বোচ্চ দু’কোটি ৫০ লাখ ডলার কর আদায় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের পার্লামেন্টের অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান ও বিলটির অন্যতম প্রণেতা ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াকের হিসাবে, এই অর্থ দিয়ে প্রায় ৩০ হাজার সামরিক ড্রোন কেনার খরচ জোগানো সম্ভব।

বিস্তারিত...

প্রতিবেশীদের গোপন কথা বিক্রি করেই দু’বাড়ির মালিক মিরিয়াম

প্রতিবেশীদের ব্যক্তিগত জীবন, প্রেমের সম্পর্ক, পরকীয়ার অভিযোগ, ঝগড়া কিংবা পাড়ার নানা ঘটনা—এসব তথ্য সংগ্রহ করে বিক্রি করেন কলম্বিয়ার ৬৭ বছর বয়সী মিরিয়াম। তার দাবি, এই অদ্ভুত ব্যবসা থেকে আয় করেই তিনি দুইটি বাড়ি কিনেছেন। কলম্বিয়ার কুইন্দিও বিভাগের আর্মেনিয়া শহরে বসবাস করেন মিরিয়াম। নিজের এই পেশাকে তিনি স্প্যানিশ ভাষায় ‘চিসমোসা’ অর্থাৎ গসিপপ্রিয় বা পরচর্চাকারী হিসেবে পরিচয় দেন। তার কথায়, ‘আমি গসিপ ভালোবাসি।’

বিস্তারিত...

ইউরোপে সবচেয়ে বেশি বিয়ার তৈরি হয় জার্মানিতে, বাড়ছে অ্যালকোহলমুক্ত বিয়ারের বাজার

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সবচেয়ে বেশি বিয়ার উৎপাদন হয় জার্মানিতে। ২০২৫ সালে দেশটিতে ৭৪০ কোটি লিটার বিয়ার উৎপাদিত হয়েছে। উৎপাদনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে একই সময়ে ৫৩০ কোটি লিটার বিয়ার উৎপাদিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান-ব্যুরো ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে মাদরাসা

ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে মাদরাসা। এখন পর্যন্ত দেশটির এ রাজ্যে ২০টি মাদরাসা বন্ধ করে দেওয়া হয়েছে। অজুহাত হিসেবে সেখানকার প্রশাসন বলছে, এসব মাদরাসার অনুমোদন নেই এবং এগুলোতে স্ট্যান্ডার্ড শিক্ষা দেওয়া হয় না।

বিস্তারিত...

সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান

সরকারি তথ্য ও খবর প্রচারে বিদেশি বা পশ্চিমা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্বাস পাজুকি।

বিস্তারিত...

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল

যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষায় প্রায় ৭০ লাখ ব্যারেল তেল ও গ্যাস নিয়ে কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল বাড়ার মধ্যে এ তথ্য জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স ডটকম।

বিস্তারিত...

ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোয় পৌঁছেছেন ট্রাম্পের দুই দূত

ইউক্রেনের যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার মস্কোয় পৌঁছেছেন। বিবিসি এ খবর প্রকাশ করেছে।

বিস্তারিত...

থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড

টানা নয় মাসেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের উপকূলে ভিড়েছিল মার্কিন বিশাল যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। লক্ষ্য ছিল সেনাসদস্যরা কিছুদিন ছুটি কাটিয়ে নিজেদের একটু রিফ্রেশ করবেন। কিন্তু ডাঙায় পা দিয়েই বাঁধল চরম বিপত্তি। থাইল্যান্ডের আনন্দ-বিনোদনের শহর পাতায়ায় গিয়ে অতিরিক্ত মদ্যপান করে নিজেদের মধ্যেই মারামারিতে জড়িয়ে পড়লেন দুই মার্কিন নাবিক।

বিস্তারিত...

বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন জাতিসংঘে: আফ্রিকার আয়তন বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা

মহাদেশগুলোর স্থলভাগের "আরও নির্ভুল উপস্থাপনা" নিশ্চিত করতে বিশ্বের এক নতুন মানচিত্র গ্রহণের পক্ষে প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। নতুন এই মানচিত্রে আফ্রিকা মহাদেশের আয়তন আগের চেয়ে বড় এবং উত্তর আমেরিকা ও ইউরোপের আয়তন ছোট হয়ে দেখা যাবে। তবে জাতিসংঘের এই পদক্ষেপে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ওয়াশিংটন।

বিস্তারিত...

নেপালে বন্যা ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৬৪ বছরের নারী উদ্ধার

নেপালে বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে ৬৪ বছর বয়সী এক নারীকে ১০ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন) এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪