তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তাঁর আইনবিষয়ক উপদেষ্টা মেহমেত উকুম। তবে এ জন্য নির্ধারিত সময়ের আগে নির্বাচন আয়োজন করতে হবে।
পাকিস্তানের ইসলামাবাদের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যুর ঘটনায় সরকারি তদন্তে চরম অব্যবস্থাপনা ও অগ্নিনিরাপত্তার গুরুতর ঘাটতির তথ্য উঠে এসেছে। তদন্ত কমিটি ঘটনাটিকে ‘পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছে।
ওয়াশিংটন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার করা এবং রাশিয়ান তেল ক্রয়কারী দেশগুলির ওপর ১০০ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক আরোপের বিল পাশ করায় বড় ধরণের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকিতে পড়েছে ভারত।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ছড়িয়ে পড়া তথ্যে বলা হয়, সম্প্রতি নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার সময় তিনি হঠাৎ জ্ঞান হারান।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে ‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’ নামে একটি বিল পাস হয়েছে। বিলটি পাসের ফলে এখন যুক্তরাষ্ট্রের বাজারে ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে পড়েছে ভারতসহ ১০টি দেশ।
স্বর্ণের সন্ধানে ভূগর্ভে নেমেছিলেন কয়েক ডজন শ্রমিক। কিন্তু মুহূর্তেই ধসে পড়ে একের পর এক সুড়ঙ্গ। পরিণতিতে সুদানের পশ্চিম করদোফান এলাকায় একটি অনিয়ন্ত্রিত স্বর্ণখনিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৮২ জন। আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো অজ্ঞাতসংখ্যক শ্রমিক আটকা পড়ে থাকার আশঙ্কায় উদ্ধার অভিযান চলছে।
আন্তর্জাতিক জলসীমায় একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজকে ধাক্কা দেওয়ায় ইসলামাবাদে ভারতের শীর্ষ দূতকে তলব করেছে নতুন দিল্লি। ১৫ বছর আগে এডেন উপসাগরে ঘটে যাওয়া একটি একই ধরনের ঘটনার স্মৃ
ভিডিওতে সালাম দেওয়া, ইনশাআল্লাহ ও জাযাকাল্লাহ বলায় ভারতের অতিরিক্ত এসপি মর্যাদার এক নারী পুলিশ কর্মকর্তাকে বদলির ঘটনা ঘটেছে। দেশটির সবচেয়ে কঠিন পরীক্ষা আইপিএস পরীক্ষায় পাস করে পুলিশে যোগ দেওয়া এ নারীর নাম বুশরা বানু।
মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টাকে ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছে সৌদি আরব। দেশটির দাবি, মুসলিমদের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যেই এ ধরনের পরিকল্পিত উসকানি চালানো হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের ইরানপন্থি হুতি গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ।
আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। জ্বালানি তেলের বাজারে দরপতনের মধ্যেই বুধবার মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছে। একই সময়ে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার সংক্রান্ত সিদ্ধান্তের দিকে। বাজারে এরই মধ্যে অন্তত ২৫ ভিত্তি পয়েন্ট সুদহার বাড়ার সম্ভাবনা বড় অংশে মূল্যায়িত হয়েছে।
ইউক্রেনের পক্ষে থাকা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে অবস্থানরত নির্দিষ্ট ব্যক্তিদের হত্যার পরিকল্পনা করছে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো; এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির নতুন চিত্র সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে প্রকাশিত বেশ কিছু ছবিতে দেখা গেছে, কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলার প্রভাব ছিল দৃশ্যতই ব্যাপক।
রাশিয়ার সঙ্গে যৌথ কার্যক্রম আরও সম্প্রসারিত ও গভীর করার অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একই সঙ্গে রাশিয়ার বর্তমান ‘পবিত্র যুদ্ধে’ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিজয়ের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উত্তর
যুক্তরাজ্যকে ভেঙে দিতে একটিযৌথ চুক্তি করেছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো। চুক্তি স্বাক্ষরের পর আয়ারল্যান্ডের রাজনৈতিক দল শিন ফেইন বলেছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্ন