ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে দেশটির মুসলিম যুবকদের দূরে থাকার আহ্বান জানানোর খবর প্রকাশ করেছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এদিকে, যন্তমন্তরে সিজেপি সমর্থকদের ফেলে যাওয়া আবর্জনার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সীমান্তবর্তী জেলাগুলোতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে প্রায় ৪ হাজার ৮০০ জন ‘অবৈধ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে গোলাগুলি বন্ধের আহ্বানের পর ইরান ও ইসরায়েল সোমবার জানিয়েছে, তারা আপাতত একে অপরের বিরুদ্ধে হামলা স্থগিত করেছে। তবে তেহরান সতর্ক করে বলেছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তারা আবারও হামলা শুরু করবে।
লেবাননের প্রতিরক্ষামন্ত্রী মিশেল মেনাসা জানিয়েছেন, ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল দেশটিতে প্রায় ৩ হাজার ৫০০ বার হামলা চালিয়েছে।
যৌথভাবে উন্নয়নাধীন নতুন প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণে যুক্ত কোম্পানিগুলোর মধ্যে মতপার্থক্য দূর করা সম্ভব হচ্ছে না বলে সিদ্ধান্তে পৌঁছেছেন জার্মান
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তার সফরসঙ্গীরা উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। তাদের বহনকারী ফ্লাইটটি সোমবার (৮ জুন) সকালে দেশটিতে অবতরণ করে। এদিকে শি জিনপিংয়ের আগমনকালে কিম জং উন ও তার স্ত্রী রি সোল জুকে স্বাগত জানাতে দেখা গেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির ফুটেজে তাদের হা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ, নিখোঁজ রয়েছেন অন্তত ২২ জন। ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক ব্যবস্থাপনাসহ নানা স্থাপনা। অনেক এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।
ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের ওপর হামলা বন্ধ করার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ জুন) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি এ কথা বলেন। ট্রাম্প পোস্টে বলেন, “ইসরায়েল ও ইরানকে এখনই সব ধরনের হামলা-পাল্টা হামলা বন্ধ করতে হবে।”
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, তারা ইসরায়েলের হাইফা শহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, ভূমিকম্পের পরপরই বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে জরুরি অভিযান শুরু হয়।
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক বর্তমানে একটি “নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে” দাঁড়িয়ে আছে এবং দুই দেশ সময়ের নতুন দায়িত্ব বহন করছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারির কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা গেলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান।
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা এবং সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। ইসরাইলের নতুন হামলা এবং ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩.২০ ডলার বা ৩.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৬.২৪ ডলারে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শেষ পর্যন্ত নেতানিয়াহুর একটি সমঝোতা চুক্তি মেনে নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না। ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তার (নেতানিয়াহুর) কোনো বিকল্প থাকবে না। সব সিদ্ধান্ত আমিই নিই। আমিই সব সিদ্ধান্তের নিয়ন্ত্রক। তিনি সিদ্ধান্ত নেন না।” ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। সোমবার (৮ জুন) ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে রোববার রাতে ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলেও জানানো হয়।