গত কয়েক সপ্তাহে একাধিক প্রতিযোগিতামূলক ও স্কুল পরীক্ষায় ভয়াবহ জালিয়াতি ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দিল্লির তীব্র তাপদাহ ও ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে সকাল থেকেই যন্তর মন্তরে জড়ো হতে থাকেন শত শত শিক্ষার্থী ও তরুণ।
ভারতের বেঙ্গালুরুতে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা ও মায়ের পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত ২৪ মার্চ শিশু ভেন্নিলার মৃত্যু হয়। প্রায় তিন মাস পর বিষ
ইরানিরা শক্তিশালী এবং অহংকারী, তাই তারা যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাজি হয়নি বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৫ জুন) সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
জাতিসংঘে কাশ্মীর ইস্যু নিয়ে নতুন বিতর্কে পাকিস্তান ভারতের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীর কখনোই নয়াদিল্লির অবিচ্ছেদ্য অংশ ছিল না, এখনও নয় এবং ভবিষ্যতেও হবে না। শনিবার (৬ জুন) জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনি হরিশ কাশ্মীর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার পর দেশটির সামরিক শক্তি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়ে গেছে এবং ইসলামিক প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন মাত্র প্রায় ২১ শতাংশে নেমে এসেছে।
ভারতের নয়াদিল্লির একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের বাবুর্চি কেশব নেগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী দিল্লির অভিজাত এলাকা মালভিয়ার ‘ফ্লারিশ ইন’ হোটেলের বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির পশ্চিম গ্যালিলি অঞ্চল পরিদর্শনের কয়েক মিনিট পরই সেখানে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। পরিদর্শনের সময় বেশ কয়েকজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাও তার সঙ্গে ছিলেন। এর কিছুক্ষণ পরই সেখানে একটি ড্রোন বিধ্বস্ত হয়।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলে ৫ মাত্রার ভূমিকম্পে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। গতকাল স্থানীয় সময় রাত ১০টার দিকে রাজ্যটির কাংরা ও চাম্বা জেলার সীমান্তবর্তী পার্বত্য এলাকায় এ ভূমিকম্পের ঘটনা ঘটে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি দাবি করেছেন, হরমুজ প্রণালিতে ইরানের কৌশলগত চাপের কারণে যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।
তেহরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এগোবে না বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন আবার সামরিক অভিযান শুরু করলে তা ‘অন্ধকার এক করিডোরে’ প্রবেশ করবে বলেও সতর্ক করেছে দেশটি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকে বসার প্রস্তাব নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ অবসানে সরাসরি আলোচনার জন্য মুখোমুখি বৈঠকের অনুরোধ জানালেও তিনি এমন বৈঠকের কোনো প্রয়োজন দেখেন না।
ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাতের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, দীর্ঘস্থায়ী এই সংকট মোকাবিলায় প্রশাসন দ্রুতগতিতে কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনলাইন দুনিয়ায় তুমুল ঝড় তোলার পর এবার রাজপথ কাঁপাতে সরাসরি দিল্লিতে এসে হাজির হলো যুবনেতৃত্বাধীন ব্যাঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি আনুষ্ঠানিক শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ের পক্ষ থেকে এই গৃহীত শোকপ্রস্তাবের একটি আনুষ্ঠানিক অনুলিপি ও শোকবার্তা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। ঢাকাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনারের কাছে পাঠানো এই চিঠিটি মরহুমার নিকটাত্মীয় ও পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ইরান সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানের আক্রমণাত্মক ড্রোন ভূপাতিত করা এবং ইরানি রাডার সাইটগুলোতে মার্কিন সামরিক বাহিনীর হামলার মাত্র কয়েক ঘণ্টা পরই ইরান এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করে। সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ছয়টি মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে এবং সপ্তম ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।