বাংলাদেশের শরিফ ওসমান হাদি হত্যা মামলা নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে এবার কলকাতায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।
নতুন পারমাণবিক বোমার জ্বালানি উৎপাদন কেন্দ্র উন্মোচন করেছে উত্তর কোরিয়া। এই স্থাপনা পরিদর্শনে গিয়ে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের পারমাণবিক সক্ষমতা ‘অকল্পনীয় হারে’ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।
বিশ্বজুড়ে তীব্র খরা, দাবানল, অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মতো ভয়াবহ বিপর্যয়ের ঝুঁকি বাড়তে যাচ্ছে বলে শঙ্কিত আবহাওয়াবিদরা। নতুন করে এই চিন্তার ভাঁজ পড়ার কারণ, আবারও সক্রিয় হতে যাচ্ছে জলবায়ুর চরম আবহাওয়াগত বিপর্যয় ‘এল নিনো’। এর প্রভাবে আগামী কয়েক সপ্তাহ ও মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল ভয়াবহ বিপদের মুখোমুখি হতে
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে বলেছেন, যুদ্ধে ব্যর্থ হওয়ার পর এখন ইরানের শত্রুরা দেশের জনগণের মনোবল দুর্বল করতে এবং অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতে এফআইআর দায়ের করা হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ করেন এক আইনজীবী।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বুধবার (৩ জুন) মার্কিন কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে তিনি এ কথা বলেন।শুনানিতে আইনপ্রণেতারা চলমান সংঘাত ও পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশাসনের অবস্থান সম্পর্কে প্রশ্ন তোলেন। রুবিও স্পষ্ট করে বলেন, ‘আমরা ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করার জন্য এর অভ্যন্তরে আর ধারাবাহিক হামলা চালাচ্ছি না, কারণ ‘অপারেশন এপিক ফিউরি’ এখন সমাপ্ত হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে অন্তত ২০ জন শিয়া নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন প্রভাবশালী ধর্মীয় আলেম রয়েছেন বলে দাবি করা হয়েছে।
ভারতের বিহারে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চার রোগী মারা গেছেন। উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে মুজাফফরপুর জেলায় অবস্থিত প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এই আগুন লাগার ঘটনা ঘটে।
সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। এবার তাকে দেখা গেল আইকনিক ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ড বা ০০৭-এর অবতারে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পুরোনো ছবি শেয়ার করে তিনি নিজেকে ‘ট্রাম্প ০০৭’ হিসেবে উপস্থাপন করেছেন।
লেবানন ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় (স্টেট ডিপার্টমেন্ট)। এক বিবৃতিতে ওয়াশিংটন এই তথ্য নিশ্চিত করেছে। অবশ্য এই চুক্তিটি কার্যকর হওয়া সম্পূর্ণভাবে কিছু শর্তের ওপর নির্ভর করছে। এর মধ্যে অন্যতম প্রধান শর্ত হলো— ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েলে সব ধরনের হামলা পুরোপুরি বন্ধ করতে হবে।
ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সামরিক ক্ষমতা খর্ব করতে মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) একটি ঐতিহাসিক প্রস্তাব পাস হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে খোদ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভেতরেই তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। তারই
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার (৩ জুন) এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ ও প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা এটি।
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারের সাথে এবার একটি আনুষ্ঠানিক সামরিক সহযোগিতা চু
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। বুধবার (৩ জুন) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, আহতদের মধ্যে তিন জন দিল্লির সাকেতের