যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালি খুলবে না এবং দেশটির সঙ্গে আগের আলোচনার কাঠামোতেও ফিরবে না ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ কথা জানিয়েছেন।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে আবারও পাকিস্তানি বিমান হামলার অভিযোগ উঠেছে। কুনার ও পাকতিকা প্রদেশে সোমবার মধ্যরাত ও ভোরে চালানো পৃথক হামলায় অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।
যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুনে হওয়া চুক্তির প্রতিশ্রুতি পূরণ এবং তেহরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। খবর আনাদোলু এজেন্সির। রোববার (২০ সেপ্টেম্বর) পা
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৪ হাজার ৫১০ কোটি ডলার। শুক্রবার মার্কিন কংগ্রেসকে দেওয়া এক হিসাব থেকে এ তথ্য জানিয়েছে পেন্টাগন। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ইতালি স্কুলগুলোতে হিজাব পরা নিষিদ্ধ করার এবং প্রতিটি ক্লাসে বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা সীমিত করার প্রস্তুতি নিচ্ছে। রবিবার (২০ সেপ্টেম্বর) তাঁর দলের আয়োজিত একটি যুব অনুষ্ঠানে নিজের ডানপন্থী পরিচয় তুলে ধরে এ কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী জর্জি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ মিছিলের আগে তাকে গ্রেপ্তার করা হলো। খবর রয়টার্সের।
চলতি বছরের শুরু থেকে ইতালিতে ৬৫০টিরও বেশি ওয়েস্ট নাইল ভাইরাস সংক্রমণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। যা ইউরোপে নথিভুক্ত মোট ঘটনার প্রায় অর্ধেক। ইতালীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এই সংক্রমণের নতুন নতুন এলাকায় বিস্তার এবং সংক্রমণ মৌ
পবিত্র আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নিজেদের টেলিগ্রাম চ্যানে
রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। হামলায় আবাসিক ভবন, একটি গুদাম ও তেল শোধনাগারের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় এক শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশের বড় ছেলে বাসির আল-বুরশও রয়েছে। এ ছাড়া শুক্রবারের হামলায় আহত আরও একজন শনিবার মারা গেছেন।
এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশের একটি চালান যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে পড়েছে। এই ঘটনার পরপরই অস্ট্রেলিয়া থেকে স্টেলথ প্রযুক্তির যন্ত্রাংশগুলো যুক্তরাষ্ট্র না গিয়ে চীনের হাতে পড়ায় তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
২০২৬ সালের ১৮ সেপ্টেম্বর রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের নতুন আইনে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২
ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতোর একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সি হামলাকারীও রয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ কম্পাউন্ডে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। শনিবার এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইনে হামলার পর ইউরোপের অন্তত দুটি তেল শোধনাগারকে অক্টোবর মাসে কোনো অপরিশোধিত তেল না দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরামকো। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানান।