| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মাদুরোর সঙ্গে ফোনালাপের বিষয়টি স্বীকার ট্রাম্পের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে—এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ার ফোর্স ওয়ানে অবস্থানরত অবস্থায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিস্তারিত বলতে চাই না। শুধু বলতে পারি—হ্যাঁ, কথা হয়েছে।

বিস্তারিত...

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রপিক্যাল ঝড়ে মৃত্যু ৬০০ ছাড়িয়েছে

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশে টানা ভারিবর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৬০০–রও বেশি হয়েছে। রোববার সরকারি কর্মকর্তারা জানান, সপ্তাহজুড়ে চলা দুর্যোগে দশ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ায় ত্রাণ–উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিস্তারিত...

সিপিসি টার্মিনালে হামলা থামাতে ইউক্রেনকে কাজাখস্তানের আহ্বান

কাজাখস্তান ব্ল্যাক সি–তে কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম (সিপিসি) টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে এ ধরনের আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। হামলায় রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং টার্মিনালের লোডিং অবকাঠামোর গুরুতর

বিস্তারিত...

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে টানা ভারী বর্ষণ ও ভূমিধ্বসে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে এখন পর্যন্ত ২১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২১৮ জন।

বিস্তারিত...

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত চার

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় স্টকটন শহরের একটি রেস্তোরাঁয় হওয়া এই হামলায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে।

বিস্তারিত...

ওয়াশিংটনে গুলি ছোড়ার পর আফগানদের ভিসা দেওয়া বন্ধ

আফগানিস্তানের নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলার দপ্তরে এ বিষয়ে তারবার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। বার্তায় বলা হয়েছে, কোনো আফগান নাগরিককে যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান করা যাবে না

বিস্তারিত...

ভেনিজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলার ওপর ও আশপাশের আকাশসীমা ‘সম্পূর্ণরূপে বন্ধ’ হিসেবে

বিস্তারিত...

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ

বিস্তারিত...

২৪ ঘণ্টায় ইউক্রেনের আরও ২৩০ সেনা নিহত

ইউক্রেন যুদ্ধের ময়দানে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে রাশিয়ার সামরিক দাবি। রাশিয়ার ব্যাটলগ্রুপ সাউথ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৩০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। গ্রুপটির মুখপাত্র ভাদিম আস্তাফিয়েভ শনিবার (২৯ নভেম্বর) রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া তথ্যে এই দাবি করেন।

বিস্তারিত...

২৪ ঘণ্টার মধ্যে তামিলনাড়ুতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ডিটওয়াহ

ঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের তামিলনাড়ুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। শনিবার (২৯ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি কারাইকাল থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং উত্তর তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে।

বিস্তারিত...

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

শনিবার (২৯ নভেম্বর) ভোরে পাকিস্তানের লোরালাই ও আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের প্রভাবে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন।

বিস্তারিত...

ইন্দোনেশিয়ায় বন্যা, ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

ইন্দোনেশিয়ায় সম্প্রতি বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিম সুমাত্রা, উত্তর সুমাত্রা ও আচেহ প্রদেশে মোট মৃতের সংখ্যা ২০০-এর বেশি।

বিস্তারিত...

ফিলিস্তিনিদের ওপর রাষ্ট্রীয় পর্যায়ে নির্যাতন চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন চালাচ্ছে, তা আর বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি এখন কার্যত এক ‘রাষ্ট্রীয় নীতি’ হিসেবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটি। নতুন এক প্রতিবেদনে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ব্যক্তিদের ওপর মারধর, খাবার–পানির ঘাটতি সৃষ্টি, ইলেকট্রিক শক দেওয়া, যৌন নির্যাতন এবং আরও বহু নিষ্ঠুর আচরণের চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরা হয়েছে। খবর—বিবিসি।

বিস্তারিত...

সব ধরনের আশ্রয় আবেদন নিষ্পত্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনার জেরে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে স্থগিত করেছে সব ধরনের আশ্রয় (অ্যাজাইলাম) আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন বিভাগের (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো জানিয়েছেন—সুনির্দিষ্টভাবে প্রতিটি বিদেশিকে সর্বোচ্চ নিরাপত্তা যাচাইয়ের আওতায় না আনা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪