| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়কে প্রাণ গেল মা-ছেলের

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ১২:৪৪:০২:অপরাহ্ন  |  ৯২৭ বার পঠিত
সড়কে প্রাণ গেল মা-ছেলের

রিপোর্টার্স২৪ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও ছেলে। সোমবার (২৯ জুন) রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বড়দল গ্রামের বাসিন্দা ফরিদা বেগম (৪৫) এবং তার ছেলে জুবের মিয়া (১৮)। ফরিদা বেগম বড়দল গ্রামের শাহ ইদ্রিস আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাজনগরের মুন্সিবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন মা ও ছেলে। গয়াসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরিদা বেগম ও তার ছেলে জুবের মিয়াকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালিক জানান, প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪