বিশ্বের প্রভাবশালী মুসলিম রাষ্ট্র সৌদি আরব যেখানে ১৯৫২ সাল থেকে মদপান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ সাম্প্রতিকভাবে ইতিহাস গড়েছে। রাজধানী রিয়াদে চালু হয়েছে নতুন ‘এ-১২’ ক্যাফে, যা দেশটির ইতিহাসে প্রথমবারের মতো বার হিসেবে অনুমোদিত।
আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় পাকিস্তানি বাহিনী পরিচালিত বিমান হামলায় নয় শিশু ও একজন নারী নিহত হয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, হামলা সোমবার মধ্যরাতে কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে পরিচালিত হয়। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, নিহত শিশুদের মধ্যে পাঁচজন ছেলে এবং চারজন মেয়ে রয়েছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ও দীর্ঘ ফোনালাপের পর আগামী বছরের এপ্রিলেই বেইজিং সফরে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয় ২০২৫ সালে শি জিনপিংকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণও জানিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ের উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে দুই পরাশক্তির এ আলোচনা বিশেষ গুরুত্ব পেয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার দুই বছরের সামরিক হামলা বাস্তবে কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে—তা নিয়ে নতুন এক চমকপ্রদ তথ্য হাজির করেছে জার্মানির বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট। তাদের বিশ্লেষণে উঠে এসেছে যে, সরকারি হিসাবের বাইরে আরও বিপুল সংখ্যক মানুষ এই যুদ্ধের বলি হয়েছেন। সর্বশেষ গবেষণায় প্রকাশ, গাজায় নিহতের সংখ্যা অন্তত এক লাখের বেশি, যা এতদিনের গণনা থেকে বহু গুণ বেশি।
অরুণাচলপ্রদেশের এক ভারতীয় নারী যাত্রীকে শাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ ঘণ্টারও বেশি সময় আটকে ও জিজ্ঞাসাবাদ করার ঘটনায় চীনকে কড়া কূটনৈতিক নোট (ডিমার্শ) দিয়েছে ভারত।
আন্দামান সাগর ও মালাক্কা প্রণালিতে সৃষ্ট নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সম্ভাব্য ঝড়ের প্রভাব মোকাবিলায় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পদুচেরি ও আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে ১ লাখ টন চাল কেনার জন্য টেন্ডার আহ্বান করেছে পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি)। সোমবার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন। টেন্ডার অনুযায়ী, ২০ নভেম্বর প্রকাশিত এ আহ্বানে ২৮ নভেম্বর বেলা ১১টা ৩০ মিনিটের মধ্যে মূল্য প্রস্তাব জমা দিতে হবে। টিসিপি জানায়, পৃথক
পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) সদরদপ্তরে তিন আত্মঘাতী জঙ্গির হামলায়
পাকিস্তানের পেশোয়ার শহরে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এতে ৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন সন্ত্রাসী এবং ৩ জন আধাসামরিক সদস্য রয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের গুজরাট রাজ্য। রাজধানী গান্ধীনগরেও কম্পন অনুভূত হয়।
দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার (২৪ নভেম্বর) সকালে নিজ দেশে ফেরেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। যদিও খসড়া নিয়ে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে মতপার্থক্য রয়েই গেছে। সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইউক্রেনে প্রায় চার বছর ধরে চলমান রাশিয়ার যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা নিয়ে কাজ চলছে, তাতে অসাধারণ অগ্রগতি হয়েছে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে যখন ওয়াশিংটন–কিয়েভ সম্পর্ককে নতুন করে প্রশ্নবিদ্ধ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই তার প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, “কিয়েভকে সহায়তার লক্ষ্যে সব প্রচেষ্টার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রতি, প্রতিটি আমেরিকানের প্রতি এবং বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।”
বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর চিফ অব স্টাফকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল । রবিবারের এ হামলায় নয়তলা একটি আবাসিক ভবনের অংশ বিশেষ ধসে পড়ে এবং আশপাশে ধ্বংসস্তূপের সৃষ্টি হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বৈরুতের ঘনবসতিপূর্ণ দক্ষিণাঞ্চলে সংঘটিত এ হামলায় আহত হয়েছেন অনেকে এবং গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে লেবাননের সরকারি বার্তা সংস্থা এনএনএ (NNA)। সংস্থাটি জানায়, হারেত হরাইক এলাকায় ভবনটিতে তিনটি মিসাইল নিক্ষেপ করা হয়, যা আশপাশের গাড়ি ও স্থাপনায়ও ক্ষতি করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছেন। তিনি মনে করেন, বিদেশি দেশ থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ আয় করছে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত লাভজনক।- খবর হিন্দুস্তান টাইমস।