| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া।

বিস্তারিত...

ট্রাম্পের সঙ্গে পুরোপুরি সহমত নন জেলেনস্কি, বললেন, ‘অনেক ক্ষেত্রে ভারত আমাদেরই পক্ষে’!

ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বললেও চিনকে দূরেই রাখছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি মনে করেন, চিন চায় না যুদ্ধ শেষ হোক। রাশিয়াকে সমর্থনের পথ থেকে বেজিংকে সরিয়ে আনা সম্ভব নয় বলেই মত জেলেনস্কির।সূত্র:আনন্দবাজার

বিস্তারিত...

পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা। আজ শুক্রবার সকালের দিকে হয়েছে এ ভূমিকম্প।

বিস্তারিত...

বড় নিষেধাজ্ঞা উত্তর কোরিয়া-মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যকার অস্ত্র বাণিজ্য নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত দুই দেশের দুই সরকারি কোম্পানি এবং দুই কোম্পানির মোট ৫ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিস্তারিত...

ট্রাম্পকে ‘শান্তির মানুষ’ বললেন শেহবাজ, হোয়াইট হাউসে বৈঠক

য়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে তাকে শান্তির মানুষ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, বিশ্বজুড়ে সংঘাত সমাধানে ট্রাম্প আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

বিস্তারিত...

জাতিসংঘে ইরানের পক্ষে প্রস্তাব তুললো চীন-রাশিয়া

চীন ও রাশিয়া যৌথভাবে একটি খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) জমা দিয়েছে, যেখানে ইরানের ওপর নিষেধাজ্ঞা অব্যাহতির মেয়াদ ১৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত...

ত্রাণ নিতে গিয়ে ২৫০০ ফিলিস্তিনি নিহত : ইসরায়েলি মানবাধিকার সংস্থা

ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিতসেলেম জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে আড়াই হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন

বিস্তারিত...

ওষুধ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, আরও চাপে ভারত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ব্র্যান্ডেড ও পেটেন্টযুক্ত ওষুধ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই সিদ্ধান্তে ভারতের ওষুধ শিল্প গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিস্তারিত...

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না। এমনটাই ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গাজা নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিস্তারিত...

লাদাখে সহিংস আন্দোলনের পর সোনম ওয়াংচুকের সংস্থার এফসিআরএ নিবন্ধন বাতিল করল কেন্দ্র

লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের অলাভজনক সংস্থার বিদেশি অনুদান গ্রহণের অনুমতি (এফসিআরএ) বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। বেসরকারি সংগঠনের বিদেশি তহবিল নিয়ন্ত্রণকারী আইনের ধারাবাহিক ‘পুনঃপুন লঙ্ঘন’-এর অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

বিস্তারিত...

এইডস আক্রান্ত হয়েছেন জাকির নায়েক?

ভারতের বিতর্কিত ধর্মীয় আলোচক ডঃ জাকির নায়েক মরনব্যাধি এইডসে আক্রান্ত হয়েছেন, এমন একটি খবর ঘুরছে সামাজিক মাধ্যমে। গত দুই সপ্তাহ ধরে এমন খবর প্রকাশ হয়েছে ভারত ও পাকিস্তানের বেশকিছু গণমাধ্যমে। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, ডঃ জাকির নায়েক এবং তার কন্যা জিকরা নায়েক এইডসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এতে প্রশ্ন উঠেছে জাকির নায়েক কি সত্যিই এই মারণব্যধিতে আক্রান্ত হয়েছেন!

বিস্তারিত...

গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ২১টি পয়েন্ট সম্বলিত সেই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছে।

বিস্তারিত...

আরসিইপি বাণিজ্য জোটে যোগ দিতে চায় বাংলাদেশসহ ৪ রাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও চিলি। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর কর্মকর্তারা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

বিক্ষোভ-সহিংসতায় উত্তাল লাদাখ,কারফিউ জারি

ভারতের হিমালয় অঞ্চলের লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভ-আন্দোলন সহিংস হয়ে ওঠায় লেহ শহরে কারফিউ জারি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বুধবারের সহিংসতায় অন্তত চারজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। বিক্ষোভকারীরা বিজেপির স্থানীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪