ইসরায়েলি দৈনিক হারেৎজ-এর কলাম লেখক ও বিশ্লেষক গিডিওন লেভি বলেছেন, ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন—এই ইঙ্গিতে নেতানিয়াহু ও তাঁর জোট গভীর হতাশায় পড়ছেন। কারণ নেতানিয়াহু চান, ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন।
ফিলিস্তিনপন্থী কর্মীরা মধ্য ইংল্যান্ডের একটি রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে প্রবেশ করে যুক্তরাজ্যের গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি সরকারের সমর্থনের প্রতিবাদে দুটি সামরিক বিমানের ক্ষতি করার দাবি করেছেন।প্রচার গোষ্ঠী প্যালেস্টাইন অ্যাকশন জানিয়েছে যে তাদের দুজন সদস্য অক্সফোর্ডশায়ারের আরএএফ ব্রাউজ নর্টন সামরিক ঘাঁটিতে প্রবেশ করে ভয়েজার বিমানের ইঞ্জিনগুলিতে পেইন্ট স্প্রে করে এবং লোহার রড দিয়ে সেগুলিতে হামলা চালায়।
শুক্রবার (২০ জুন) এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, ‘আমরা সব সময় শান্তি ও স্থিতিশীলতা চেয়েছি। চলমান চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসানের একমাত্র পথ হলো শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করা এবং জায়নিস্ট সন্ত্রাসীদের দুঃসাহসিক তৎপরতা চিরতরে বন্ধের সুনির্দিষ্ট নিশ্চয়তা।’
‘ইতিহাস নিজেকে নিজেই পুনরাবৃত্তি করে’ কার্ল মার্ক্স এর এই বিখ্যাত উক্তির মতই দশা এখন কট্টর ইসলাম বিদ্বেষী ইসরায়েলের ইহুদিদের। ১৯৪৮ সালে ঠিক যেভাবে ইউরোপ ও রাশিয়া থেকে ফিলিস্তিনে প্রবেশ করেছিলো দখলদাররা ঠিক সেই পথেই এবার পালাতে বাধ্য হচ্ছে ওরা। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে এখন জাহাজে আর নৌকাতে করেই পালানোর পথ বেছে নিয়েছেন দখলদার বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের সাধারণ নাগরিকরা।
ইরানের হামলার তীব্রতা আরও বাড়ছে। এখনো তারা নতুন প্রজন্মের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারই শুরু করেনি। পুরানো অস্ত্রের হামলাতেই বিধ্বস্ত হয়েছে ইসরাইলের গুরুত্বপুর্ণ সব স্থাপনা। এমন প্রেক্ষাপটে ইরানকে বারবার সমঝোতার প্রস্তাব দিচ্ছে আমেরিকা। তবে এসব প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল হামলা চালিয়ে গেলে তিনি কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত নন।
ইসরায়েলের বিরসেবা শহরে মাইক্রোসফটের কার্যালয়ের একদম কাছে আগুন জ্বলতে দেখা গেছে। আবাসিক ভবনগুলোতে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে গেছেন অগ্নিনির্বাপককর্মী ও প্যারামেডিকসরা।
ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে। বিবিসিকে এমনটাই বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে। সাঈদ খতিবজাদে বলেন, ‘এটা আমেরিকার যুদ্ধ নয়।’
গাজা থেকে শুরু করে কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে ২০২৪ সালে শিশুদের ওপর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। বৃহস্পতিবার জাতিসংঘের এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তর থেকে এএফপি এ খবর জানায়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা রাতে দফায় দফায় হামলা চালিয়েছে ইরানে। ৬০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সরকার ইরান-ইসরায়েল যুদ্ধ কভারেজের উপর নতুন নির্দেশিকা জারি করেছে, যা দেশের গণমাধ্যমের স্বাধীনতার উপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। বুধবার ইসরায়েলের সামরিক সেন্সর, ব্রিগেডিয়ার জেনারেল কোবি ম্যান্ডেলব্লিট, একটি সার্কুলারের মাধ্যমে এই নতুন নিয়মগুলি ঘোষণা করেছেন, যেখানে ইসরায়েলি গণমাধ্যম সংস্থা এবং দেশের ভেতরের সাংবাদিকদের উপর ইরানি হামলার প্রভাব সম্পর্কে কী প্রকাশ করা যাবে এবং কী যাবে না, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
ই হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলে রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে
অনেক আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তিই চাইছে যে, ইসলামিক রিপাবলিক দুর্বল হোক ও অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ুক। কারণ হচ্ছে—ইরানকে দুর্বল ও অরক্ষিত রাখা গেলে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখা ও নিরাপত্তার অজুহাতে অনুচিত পদক্ষেপ নেওয়া অনেক সহজ হয়।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দাবি, ইরান মাত্র ১৫ দিনের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাতে পারে। যদিও মার্কিন গোয়েন্দারা বলছেন, এ ধরনের অস্ত্র বানাতে ইরানের কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে এটি নির্ভর করছে তারা ঠিক কী ধরনের অস্ত্র বানাতে চায় তার ওপর
ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হচ্ছে। একের পর এক মিসাইল আঘাত হানছে ইসরায়েলে। তেমনি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের বিভিন্ন শহরে বোমা ফেলছে।