| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অযোধ্যায় রাম মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

ভারতের অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হওয়া লাখ লাখ রুপি নগদ অর্থের একটি অংশ পরিবারের সদস্য, বন্ধু এবং প্রেমিকার জন্য ব্যয় করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এক অভিযুক্ত- এমনটাই জানিয়েছে সূত্র। এই অর্থ দিয়ে প্রেমিকাকে একটি দামি আইফোন উপহার দেওয়া এবং ভাইয়ের জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করার অভিযোগও রয়েছে।

বিস্তারিত...

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, দাবি ইসরায়েলের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরানের একটি পরিকল্পনার তথ্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানিয়েছে ইসরায়েল। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ও ‘সিএনএন’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এমন এক সময়ে এই গোয়েন্দা তথ্যের কথা সামনে এল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে এবং দুই দেশই গত কয়েক দিনে একে অপরের ওপর পাল্টা হামলা চালিয়েছে।

বিস্তারিত...

ঘণ্টায় ২০০ কিমি বেগে তাণ্ডব চালাবে ‘সুপার টাইফুন’

চীন ও তাইওয়ানের দিকে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে ধেয়ে যাচ্ছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’। আবহাওয়াবিদদের আশঙ্কা, ১৯৮৭ সালের পর বিস্তৃতি বা আকারের দিক থেকে এটিই হতে পারে সবচেয়ে বড় টাইফুন। সম্ভাব্য ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৯ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতির পাশাপাশি উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

বিস্তারিত...

ইরানে ১৭০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের তীব্র সংঘাত শুরু হয়েছে। টানা দ্বিতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, গত ৪৮ ঘণ্টায় ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

বিস্তারিত...

জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক হামলা

জর্ডানের আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির দাবি, ঘাঁটিটিতে থাকা যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যা

বিস্তারিত...

কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান

মঙ্গলবারের পর বুধবার রাতে ফের কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালের দিকে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি।

বিস্তারিত...

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিকে তার জন্মশহর মাশহাদের পবিত্র ইমাম রেজা (আ.) এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। কয়েক সপ্তাহের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার প্রেক্ষাপটে তার দাফন সম্পন্ন হয়।

বিস্তারিত...

কল রেকর্ড ও হোটেল বিলই পরকীয়ার প্রমাণ

ভারতে পরকীয়া ফৌজদারি অপরাধ না হলেও, এ ধরনের সম্পর্কের অভিযোগ প্রমাণে ফোনের কল রেকর্ড এবং হোটেলের বিল গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে বলে মন্তব্য করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত আরও বলেছেন, স্বামী বা স্ত্রী চাইলে বিবাহিত সঙ্গীর এসব তথ্য আদালতের মাধ্যমে উপস্থাপনের সুযোগ থাকা উচিত।

বিস্তারিত...

ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন

প্রায় সাত দশক আগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া শেষ ব্রিটিশ নারী রুথ এলিসের সাজা প্রতীকীভাবে পরিবর্তন করা হয়েছে। সরকার তাকে ‘ঐতিহাসিক অবিচারের’ শিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার পর রাজা তৃতীয় চার্লস তার মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করেছেন।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৮ সেনা নিহত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুঁশিয়ারির পর দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের আট সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতরা ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিস্তারিত...

মাশহাদে দাফন হচ্ছেন ইরানের সাবেক নেতা খামেনি

রাষ্ট্রীয় মর্যাদায় আজ বৃহস্পতিবার (৯ জুলাই) চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন তিনি।

বিস্তারিত...

ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি, বললেন ট্রাম্প

নিজেকে ইরানের ‘নাম্বার ওয়ান টার্গেট’ দাবি করে মৃত্যুর ঝুঁকির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে ন্যাটো সম্মেলন পরবর্তী এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি মরেও যেতে পারি, কারণ আমি তাদের নাম্বার ওয়ান টার্গেট। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ।

বিস্তারিত...

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ব্যক্তিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন নিরাপত্তা সদস্য এবং ১৯ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এ সময় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ : ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ‘শেষ’ হয়ে গেছে বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে ‘অসুস্থ’ বলেও মন্তব্য করেছেন তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪