| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশে টেস্ট ক্রিকেটার হওয়া উচিত নয়: মুমিনুল হক

বাংলাদেশের টেস্ট ক্রিকেটার মুমিনুল হক বলেছেন, দেশে টেস্ট ক্রিকেটার হওয়া এখন দুর্ভোগের সমার্থক। সাদা বলের ক্রিকেটে খেলতে পারলেও রঙিন পোশাকে নিজেকে প্রমাণের সুযোগ না পেলে টেস্ট ক্রিকেটার হওয়া প্রায় অর্থহীন হয়ে যাচ্ছে।

বিস্তারিত...

জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে বিশাল দাপুটে জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ তাদের শক্তিশালী ব্যাটিং প্রদর্শন করে জিম্বাবুয়েকে ১০৭ রানে পরাজিত করে সুপার এইট পর্বে যাত্রা শুরু করেছে। এটি চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয়দের টানা পঞ্চম জয়।

বিস্তারিত...

লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা

লা লিগায় আবারও শীর্ষে উঠল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের ওসাসুনার কাছে হারের পর কাতালান জায়ান্টদের শীর্ষে ফেরার সুযোগ তৈরি হয়, যা তারা দারুণভাবে কাজে লাগিয়েছে।

বিস্তারিত...

রেফারির রুমে মেসির অনুপ্রবেশ ইস্যুতে রায় দিলো এমএলএস

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হলেও প্রথম ম্যাচে ইন্টার মায়ামির হয়ে কোনো গোল করতে পারেননি লিওনেল মেসি। শনিবার লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ৩-০ গোলে হারের পর মেসির ওপর উঠেছিল অভিযোগ, তিনি কারো অনুমতি ছাড়া ম্যাচ শেষে রেফারিদের রুমে প্রবেশ করেছেন।

বিস্তারিত...

জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে আজীবন নিষিদ্ধ করল বিসিবি

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানিয়েছে, এটি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বিস্তারিত...

টটেনহ্যামকে বিধ্বস্ত করে ঘুরে দাঁড়াল আর্সেনাল

শিরোপা লড়াইয়ে আর্সেনালকে ঘিরে যখন সমালোচনা বাড়ছিল, তখনই উত্তর লন্ডন ডার্বিতে দাপুটে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল মিকেল আর্তেতার দল। টটেনহামকে তাদের মাঠে ৪-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে গানাররা।

বিস্তারিত...

ভারতকে উড়িয়ে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

শুরুর ধাক্কা সামলে ব্যাটিংয়ে দারুণ প্রত্যাবর্তন করলেও ভারতের বিপক্ষে সেই ছন্দ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। বরং মিডল অর্ডারের ঝোড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা যে রান তোলে, তার ধারেকাছেও পৌঁছাতে পারেনি ভারত। ফলে বড় ব্যবধানে হার দিয়ে সুপার এইট পর্ব শুরু করতে হলো শিরোপাধারীদের।

বিস্তারিত...

জাহানারার অভিযোগে মঞ্জুরুলকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামকে দেশের সব ধরনের ক্রিকেটীয়

বিস্তারিত...

বিসিবির প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক হয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। রোববার, (২২ ফেব্রুয়ারি) নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিস্তারিত...

দুপুরে সভায় বসছে বিসিবি, যেসব বিষয়ে আলোচনা হবে

দেশের ক্রিকেটাঙ্গন কিছুটা অস্থিতিশীল সময় পার করছে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ খেলতে না পারার বিষয়টি ক্রিকেটাঙ্গনের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, বিশ্বকাপ না খেলায় ক্রিকেটারদের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে, এমনকি দু’জন ক্রিকেটার কোমায় চলে গিয়েছিলেন।

বিস্তারিত...

অনুভূতি বুঝতে রমজান মাসে ২ দিন রোজা রেখেছেন রোনালদো

২০২৩ সালের শুরুতে ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশে যাওয়ার পর থেকে রোনালদোর আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। কখনো কখনো তাকে ঐতিহ্যবাহী সৌদি পোশাক জোব্বা পরতেও দেখা গেছে।

বিস্তারিত...

সাকিবের কেস ফাইল যাচ্ছে সরকারের কাছে

জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান-এর দেশে ফেরা ও জাতীয় দলে প্রত্যাবর্তন ঘিরে আলোচনার মধ্যেই তার বিরুদ্ধে থাকা মামলা সংক্রান্ত কাগজপত্র

বিস্তারিত...

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ-রিশাদসহ ২৩ বাংলাদেশি ক্রিকেটার

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেডে এবার নতুন অধ্যায়ে পা রাখছে। প্রথমবারের মতো ড্রাফট ছেড়ে সরাসরি নিলাম পদ্ধতিতে দল গঠন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর সেই নিলামে অংশ নিতে নাম লিখিয়েছেন ৭১০ জন ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ২৩ জন।

বিস্তারিত...

ভারত সেমিতে যেতে পারবে না, ভবিষ্যদ্বাণী আমিরের

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত ভারত। ঘরের মাঠের এই বিশ্বকাপে বেশ দাপুটে ক্রিকেটই খেলছেন স্বাগতিক ক্রিকেটাররা। তারপরও ভারতকে সেমি ফাইনালে দেখছেন না মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে, সেমির দৌড়ে ভারতের চেয়ে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪