| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ইতালির একমাত্র প্রতিনিধি আতালান্তাকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার ইতালির জিউইস স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচে স্বাগতিকদের ৬–১ গোলে পরাজিত করেছে জার্মান জায়ান্টরা। ম্যাচের শুরু থেকেই বল দখল, আক্রমণ ও গোলের সুযোগ তৈরিতে আধিপত্য দেখায় বায়ার্ন। পুরো ম্যাচে আতালান্তাকে প্রায় রক্ষণাত্মক অবস্থায় থাকতে হয়। স্বাগতিকদের বল দখল ছিল ৩০ শতাংশেরও কম। তারা ৮টি শট নিলেও মাত্র দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বিপরীতে বায়ার্ন ২৫টি শট নেয়, যার মধ্যে ১৩টি ছিল লক্ষ্যে।

বিস্তারিত...

মিরপুরে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ আজ শুরু

টি–টোয়েন্টি বিশ্বকাপের পর নতুন প্রত্যাশা নিয়ে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর সোয়া দুইটায়। বিশ্বকাপে দুই দলই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বাংলাদেশ আসরে অংশ নিতে না পারলেও পাকিস্তান খেলেও সেমিফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হয়। ফলে বিশ্বকাপ-পরবর্তী এই সিরিজকে দুই দলের জন্যই নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বিস্তারিত...

ব্রাজিলে মারামারির ঘটনায় এক ম্যাচে ২৩ লাল কার্ড

ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।

বিস্তারিত...

অস্ট্রেলিয়ায় দলত্যাগ করে পুলিশি হেফাজতে ৫ ইরানি নারী ফুটবলার

এএফসি উইমেন’স এশিয়ান কাপ শেষ হওয়ার পরপরই বড় ধরনের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ায় টুর্নামেন্ট খেলতে আসা ইরান জাতীয় নারী ফুটবল দলের অন্তত পাঁচজন সদস্য দলত্যাগ করেছেন। বর্তমানে তারা অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (এএফপি) তত্ত্বাবধানে একটি গোপন ও নিরাপদ আশ্রয়ে (সেফ হাউস) রয়েছেন।

বিস্তারিত...

খাগড়াছড়িতে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ। নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ডের অর্থায়নে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার ‘এমপাওয়ারম্যান্ট’ প্রকল্পের বাস্তবায়নে সোমবার (১০ মার্চ) জেলা সদরের গোলাবাড়ী ইউনিয়নের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

বিস্তারিত...

আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

এএফসি নারী এশিয়ান কাপের বি-গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপের তলানিতে থাকা দুই দলই আগের দুই ম্যাচে হেরেছে। ফলে আজকের ম্যাচটি দুই দলের জন্যই হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। যে দল জয় পাবে, তারা তিন গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ধরে রাখতে পারবে। সেই লক্ষ্য নিয়েই উজবেকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামবেন আফঈদা খন্দকাররা।

বিস্তারিত...

২৩ বছর পর এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিডস

দারুণ পারফরম্যান্সে লীডস ২৩ বছর পর প্রথমবারের মতো এফএ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোতে তারা ৩–০ গোলে হারিয়েছে নরউইচ সিটিকে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিডস। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। গোল দুটি করেন সিন লংস্টাফ এবং গ্যাবরিয়েল গুডমুন্ডসন। শেষ দিকে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন জোয়েল পিরো।

বিস্তারিত...

তৃতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত, একসঙ্গে পাঁচ রেকর্ড

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে একপেশে ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে হেরে আবারও শিরোপা হাতছাড়া করল নিউজিল্যান্ড। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয় কিউইরা। ফলে ৯৬ রানের বড় জয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারত।

বিস্তারিত...

ফাইনালে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাটিং ঝড়ে রেকর্ড গড়ে শেষ পর্যন্ত বড় জয় পেয়েছে টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তুলে টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়ে তারা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ৯৬ রানের বিশাল ব্যবধানে জিতে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয় ভারত।

বিস্তারিত...

নিরাপত্তা-উদ্বেগের মধ্যেই ইরানের মহিলা ফুটবল দল জাতীয় সংগীত গাইলেন

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ইরানের নারী ফুটবল দল তাদের শেষ এশিয়ান কাপ ম্যাচের আগে জাতীয় সংগীত গেয়েছে

বিস্তারিত...

অতিরিক্ত কাজের অভিযোগে নেইমারের বিরুদ্ধে মামলা

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার-এর বিরুদ্ধে শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

বিস্তারিত...

ফাইনাল ভেস্তে গেলে বিশ্ব চ্যাম্পিয়ন হবে কে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা আগামী রোববার (৮ মার্চ) আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড, আর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোন দল ট্রফি হাতে নেবে। তবে আবহাওয়া যদি বাধা দেয়, তাতেও আইসিসির নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।

বিস্তারিত...

পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে মাঠে নামছে জাতীয় ক্রিকেটাররা

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে শেষ হলেও জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্রাম পাচ্ছেন না। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আরেকটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, যেখানে মাঠে নামবেন জাতীয় দলের খেলোয়াড় এবং বিসিএলে দারুণ পারফরম্যান্স করা অলস্টাররা।

বিস্তারিত...

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ

এশিয়ান কাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দল শুক্রবার (৬ মার্চ) সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে গেছে। এই বড় ব্যবধানের হারে শেষ আটে যাওয়ার সম্ভাবনা ঝুঁকিতে পড়েছে পিটার বাটলারের নেতৃত্বাধীন দল। চ্যাম্পিয়ন বা উচ্চ র‍্যাঙ্কিংধারী দলের বিপক্ষে খেলতে নেমে বাংলাদেশের ফুটবলাররা মাঠে কতটুকু ট্যাকটিক্যাল দ্বৈরথ, বলের এক্যুরেসি ও পজিশনিং বজায় রাখতে পেরেছে—ম্যাচ শেষে এমন প্রশ্নের মুখোমুখি হন মিডফিল্ডার স্বপ্না রানী। ম্যাচের ৪৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা স্বপ্না রানী বলেন, হ্যাঁ, তারা (উত্তর কোরিয়া) সত্যিই খুব ভালো দল। খেলার সময় বুঝতে পেরেছি তাদের ওভারটেকিং, রানিং, বলের এক্যুরেসি, পাসিং—সব মিলিয়ে তারা অনেক শক্তিশালী। তাদের দক্ষতা মাঠে স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। ম্যাচের আগে জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড় দৃঢ়ভাবে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছিল। ম্যাচ শেষে অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, আমরা চেষ্টা করেছি, চেষ্টার ত্রুটি ছিল না। একই সুরে স্বপ্না রানী যোগ করেন, আমরা হারানোর কিছু নেই। তারা বিশ্বমানের শক্তিশালী দল। আমরা আমাদের সেরাটা দিয়েছি। আজকের হার আমাদের ব্যাড লাক। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চীনের কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ব্যবধান দ্বিগুণ হয়েছে। স্বপ্না রানী বলেন, গরমের কারণে এবং প্রথম ম্যাচের পর ক্লান্তি কিছুটা অনুভূত হয়েছে। তবে উত্তর কোরিয়া শক্তিশালী, আমাদের আরও বেশি দৌড়াতে হতো। ম্যান টু ম্যান ডিফেন্স আরও কঠোর করতে হতো এবং রানিং ও পজিশনিংয়ে আরও সচেতন হতে হতো। বাংলাদেশের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ উজবেকিস্তান। স্বপ্না রানী জানিয়েছেন, পরবর্তী ম্যাচের জন্য পুরো দল মানিয়ে নেবে এবং ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামবে। উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলে আমরা সেরা তৃতীয় দলের হিসাবেও শেষ আটে পৌঁছানোর সুযোগ রাখতে পারি। তাই পুরো দলকে একত্রিত হয়ে আরও কঠোরভাবে কাজ করতে হবে। ম্যাচ শেষে কোচ ও খেলোয়াড়রা জানান, গ্রুপ পর্বের বাকি ম্যাচে কৌশলগত পরিকল্পনা এবং শারীরিক প্রস্তুতি আরও জোরদার করতে হবে। বাংলাদেশের ফ্যানদের জন্য এখন শেষ আশা উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের দিকে।

বিস্তারিত...

‘ঢাকা নর্থ অনূর্ধ্ব-১৬’ দলে মানিকগঞ্জের ৭ ক্রিকেটার

‘ঢাকা নর্থ অনূর্ধ্ব-১৬’ দলে স্থান পেয়েছে মানিকগঞ্জের সাত ক্রিকেটার। এমন তথ্য সামনে আসার পর উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে মানিকগঞ্জের ক্রিকেটাঙ্গনে। বিসিবি প্রকাশিত তালিকায় দেখা গেছে মানিকগঞ্জের সাত ক্ষুদে ক্রিকেটারের নাম। তারা হলেন, আহনাফ কামাল পাভেল, মাসুম কবির সানি, মো. রাব্বি, নিরব মৃধা, মো. রবিউল ইসলাম নিরব, সিয়াম প্রধান ও রুদ্র নীল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪