বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী ৯ মার্চ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৩ মার্চ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুরে অবস্থিত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এশিয়ার শীর্ষ দলগুলোর বিপক্ষে লড়াই করতে নেমে বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশ নারী ফুটবল দলকে। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ৫–০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল। শুক্রবার সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ–এর ম্যাচে এই ফল আসে।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও লিটন কুমার দাস।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ফাইনালে উঠতে হলে ইতিহাস গড়তে হতো ভারতের বিপক্ষে। বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অনুষ্ঠিত ম্যাচে ভারত আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রান করে, যা তাড়া করতে ইংল্যান্ডের জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ২৫৩ রান তাড়া করে জেতার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দল সফল হয়নি। এবারও ইতিহাস গড়া সম্ভব হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে দুই পুরোনো প্রতিদ্বন্দ্বী ভারত ও ইংল্যান্ড। ম্যাচটি আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এশিয়ান কাপের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ফুটবল মহলে প্রশংসিত হলেও বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের এক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার সিডনিতে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে কিরণের বক্তব্যকে সম্পূর্ণ ’ননসেন্স’ এবং ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার গুঞ্জন থাকলেও আপাতত মাঠে নামার সম্ভাবনা নেই সাকিব আল হাসান-এর। আগামী ১১ মার্চ শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বাস্তব পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন সাবেক এই সংসদ সদস্য। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব আইনি জটিলতা নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করছে।
ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রাঁচিতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে এক হাজার রুপি জরিমানা গুনেছেন বলে জানা গেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাফিক পর্যবেক্ষণ ব্যবস্থায় ধরা পড়ার পর তার বিরুদ্ধে মোটরযান আইনের ১৮৩ ধারায় ই–চালান জারি করা হয়। এরপরই জরিমানার নোটিশ পান এই তারকা ক্রিকেটার।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বে মধ্যাঞ্চল উত্তরাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে আগামী জুন-জুলাইয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপের আসর বসবে। আগে থেকেই মার্কিনীদের সঙ্গে ইরানের বিরোধ থাকলেও, তাদের সব ম্যাচের ফিক্সচারই রাখা হয়েছে দেশটিতে। ফলে এবারের বিশ্বকাপে ইরান খেলা নিয়ে অনিশ্চয়তা ছিলই, যা আরও ঝুঁকির মুখে পড়েছে দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এরই মাঝে তাদের বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্বের জনপ্রিয় খেলা হলো ফুটবল। তবে ক্রিকেটের জনপ্রিয়তাও প্রতিনিয়ত বাড়ছে। ক্রিকেটের আদি ফরম্যাট টেস্ট হলেও, জনপ্রিয়তায় শীর্ষে টি-টোয়েন্টি ফরম্যাট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন সাঞ্জু স্যামসন। ভারতের স্কোয়াডে তিনি ছিলেন ব্যাকআপ ওপেনার হিসেবে, কিন্তু সাত ম্যাচের তৃতীয় সুযোগে ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন।
পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়লেও অবশেষে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে তিনি রাজধানীর বিমানবন্দরে অবতরণ করেন।
মেজর লিগ সকারের (MLS) রেগুলার সিজনের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। এলএ গ্যালাক্সির কাছে প্রথম ম্যাচে হারের পর, অরল্যান্ডো সিটি এসসির মাঠে তারা ৪-২ ব্যবধানে জয়লাভ করে।
প্রথমবারের মতো ক্রীড়াবিদদের স্বীকৃতি দিল আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য সাবেক ও বর্তমান মোট নয়জন ক্রীড়াবিদকে প্রদান করা হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’। রোববার আয়োজিত অনুষ্ঠানে মনোনীত ক্রীড়াবিদদের হাতে সম্মাননা ও এক লাখ টাকা করে অর্থ পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।