কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। পার্কস্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে তাকে। শান্তা পালের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার, আধার কার্ড।
ফের বিয়ের কথা ভাবছেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিয়ের পর অভিনয় জগতকে বিদায় জানাতে চান বলেও জানিয়েছেন তিনি। টিভি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান তিনি।
এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয-যাহরা ঐশী। মডার্ন গানের সঙ্গে ফোক গানেও পাওয়া যায় তাকে। নিজের ইউটিউব চ্যানেলে ফোক প্রজেক্ট করছেন তিনি। ঐশীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
ঢালিউড অভিনেত্রী তমা মির্জা নাকি বিয়ে করার মতো কাউকে এখনো খুঁজে পাননি। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন তিনি। কাজ বেশি না করলেও একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন। কাজের মাঝেই জানালেন প্রেম, বিয়ে-সংসারের পরিকল্পনার কথা।
জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদারের সহশিল্পী হিসেবে যার নাম সবচেয়ে বেশি আলোচিত হয় তিনি অভিনেত্রী নাসরিন। এ দেশের চলচ্চিত্রে নায়ক-নায়িকা জুটির বাইরে গিয়ে প্রথমবারের মতো আলোচিত জুটি হয়েছিলেন দিলদার-নাসরিন জুটি। এই জুটি সিনেমাপ্রেমীদের নিকট যেমন গ্রহণযোগ্যতা পেয়েছিল, তেমনই বেশ বিনোদিত করেছিল।
বাংলা চলচ্চিত্রের অনন্য এক নাম ববিতা। পর্দায় যার মোহময় উপস্থিতি আর অভিনয়ের নিপুণতায় মুগ্ধ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। আজ ৩০ জুলাই, কিংবদন্তি এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৫৩ সালের এই দিনে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি।
একসময়ের সাড়া জাগানো জুটি দেব-শুভশ্রী। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাদের প্রেম ছিল আলোচনার কেন্দ্রে। তবে সেই সম্পর্কে বিচ্ছেদ আসার পর দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। অবশেষে দীর্ঘ ৯ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে এই জুটি তাদের বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু' নিয়ে।
ঢাকাই সিনেমার নবাগত নায়িকা রাজ রিপা। অভিনয়ে নাম লেখানোর আগে জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন তিনি। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার লড়াই করছেন তিনি।
অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব ‘‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’’ নিয়ে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। ২০০৯ সালে প্রথম কিস্তি এবং ২০২২ সালে দ্বিতীয় কিস্তি ‘‘দ্য ওয়ে অব ওয়াটার’’ মুক্তির পর আসছে এই নতুন অধ্যায়। সিনেমাটি মুক্তি পাবে ১৯ ডিসেম্বর ২০২৫।
মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুলনাচের ইতিকথা নিয়ে বড় পর্দার মুক্তি পেতে চলেছে সিমেনা। সুমন মুখার্জি পরিচালিত এ সিনেমাতে কুসুমের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক হৃদয়বিদারক পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর অপব্যবহারের কারণে প্রায়ই বিড়ম্বনার শিকার হন তারকারা। অভিনেতা-অভিনেত্রীদের অবয়ব ব্যবহার করে তাদের নামে মিথ্যা ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নির্মাতা রায়হান রাফীর সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জনটা নতুন নয়। গত কয়েকবছর ধরেই শোবিজাঙ্গনে শোনা যাচ্ছে তাদের প্রেমের খবর। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে ব্যক্তিজীবনেও নানা বিশেষ দিনে একে অপরের পাশে থাকতে দেখা যায় এই জুটিকে। ফলে খুব সহজেই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুঞ্জন।
মাত্র ১৬ বছর বয়সেই পরিণত অভিনয় শৈলীর জন্য আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানি টেলিভিশনের উদীয়মান তারকা আইনা আসিফ। ‘পরওয়ারিশ’ ধারাবাহিকে মায়া শাহীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এই কিশোরী অভিনেত্রী।
আবারও রাজনীতির ময়দানে নামতে পারেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার আর বিজেপি নয়, শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়েই ভোটে লড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।